1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম
অত্যান্ত দর্শক প্রিয় নায়ক ছিলেন সালমান শাহ খাগড়াছড়িতে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৩৫.৫৬%দুই বিদ্যালয়ে পাস করেনি একজনও, দাখিলে পাসের হার ৫২.৮ শতাংশ রাজধানীর কদমতলী থানা এলাকা হতে ০৫ টি ককটেইল’সহ ০১ জন আসামী’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ সাঘাটার জনসভায় জামায়াত আমির: ‘প্রয়োজনে আবারও রাজপথে নামতে হবে’ রূপগঞ্জে পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারারোপন, বিতরণ ও আলোচনা সভা এসএসসি ফলাফলে লাকসাম উপজেলায় শীর্ষে নবাব ফয়জুন্নেসা ও বদরুন্নেছা উচ্চ বিদ্যালয় ত্রিশালে গাঁজা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড রাজশাহীতে পাশের হার ৬৩.৬৭ গ্যাসের দাম কমে, ভাড়া কমে না—সিএনজি যাত্রীদের প্রশ্নের জবাব দেবে কে? ‎খেজুর ও তালের বিকল্প হিসেবে গোলপাতার গুড়: উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনার হাতছানি কালিয়াকৈর সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি পালন করেন সকল শিক্ষার্থী

১ মাস না যেতেই বদলে গেল রফিকুল আমীনের দলের নাম

  • প্রকাশকাল: বুধবার, ১৪ মে, ২০২৫

আত্মপ্রকাশের ১ মাস পার হওয়ার আগেই বদলে গেল ডেসটিনি গ্রুপের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের নাম। ‘বাংলাদেশ আ-আমজনতা পার্টি’ থেকে দলটির নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ আমজনগণ পার্টি’ করা হয়েছে। আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির আহ্বায়ক রফিকুল আমীন।

আমজনগণ পার্টির আহ্বায়ক বলেন, ‘আমি জেলে থাকা অবস্থাতেই ২০২২ সালে আমজনতা পার্টি করার পরিকল্পনা করেছি, নামও সেই সময় ঠিক করেছি, নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠাও করেছি।‌’

তিনি বলেন, ‘পরে যখন দেখলাম ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত এরকম একটা গ্রুপ একই নামে দল করেছে, তাদের দলের নাম আমজনতার দল। সেই দলের নেতা আমার সঙ্গে যোগাযোগ করেছেন, আমাকে তারা বিষয়টি খুলে বলেছেন। আমি তাদের কথা বুঝতে পেরে, তাদের প্রতি সম্মান দেখিয়ে আমার দলের নাম পরিবর্তন করে নিয়েছি। মূলত তাদের প্রতি সম্মান দেখিয়ে আমার দলের নাম পরিবর্তন করে বাংলাদেশ আমজনগণ পার্টি নামকরণ করেছি।’

রাজনৈতিক দল গঠনের উদ্দেশ্য জানিয়ে রফিকুল আমীন বলেন, ‘আইনের শাসন প্রতিষ্ঠা করা, অবিচার নির্মূল করার লক্ষ্যে আমি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছি। আমি মজলুমের পাশে দাঁড়াতে চাই।’

উল্লেখ্য, চলতি বছরের ১৭ এপ্রিল আত্মপ্রকাশ করেছিল ‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ