1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম
সত্য প্রকাশের ‘শাস্তি’ সংবাদ লিখেই অপপ্রচারের নিশানায়। কলকাতার কফি হাউসে ইতিহাসের ছোঁয়া: আমগাছে সবুজের আহ্বান ৫ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার মধুপুরে গৃহবধুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা -স্বর্ণালংকার লুট থানায় অভিযোগ মধুপুরে জমি নিয়ে বিরোধ আতঙ্কে দিন কাটচ্ছে মালেকের পরিবার আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত মা‌টিরাঙ্গায় ২ আওয়ামী লীগ নেতা গ্রেফতার আ.লীগের ষড়যন্ত্র প্রতিহত করতে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত কৃষক দলের সভাপতি স্বপনের সাহসিকতায় আটক দুই ছিনতাইকারী মাদরাসা শিক্ষা হবে আরও যুগোপযোগী, শিগগিরই নিয়োগ পাবে শিক্ষকরা

১৫ দিনেও বিচার মেলেনি, মারধরের শিকার ছাত্রের পরিবার শঙ্কিত

  • প্রকাশকাল: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র একরামুল হোসেনকে বিদ্যালয়ে ঢুকে প্রকাশ্যে মারধরের ১৫ দিন পেরিয়ে গেলেও মেলেনি কোনো প্রতিকার। এতে চরম শঙ্কা আর হতাশায় দিন কাটাচ্ছে একরামুলের পরিবার।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের দায়ের করা অভিযোগে জানা যায়, ঘটনার দিন আনিছুর রহমান ও তার ছেলে সিয়াম হোসেন হাতে লাঠি নিয়ে বিদ্যালয়ের তিনতলা ভবনের দশম শ্রেণির কক্ষে প্রবেশ করেন। এরপর একরামুলকে বারান্দায় নিয়ে শরীরের এলোপাতাড়ি মারধর করেন তারা। আহত অবস্থায় শিক্ষকরা তাকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়ে উঠছেন স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীরা।

একরামুলের বাবা আলীফ হোসেন বলেন, আমার ছেলেকে এভাবে পিটিয়ে আহত করা হলেও আজও বিচার পাইনি। আমরা খুবই শঙ্কায় আছি।

অভিযুক্ত আনিছুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম জানান, ঘটনার অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ