1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীর শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত । আন্তর্জাতিক টেবিল টেনিস খেলোয়াড় খই খই মারমার স্বপ্ন পূরণ। সরকারি ঘর পেয়ে পরিবারের সকলের স্বস্তির হাসি ফুটেছে। অশ্লীল ভিডিও পাঠিয়ে স্বামীকে ব্ল্যাকমেইল—শেষ রক্ষা হলো না রাকিবের সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম পাহাড়ে ফ্রি চিকিৎসা সেবা : ফ্রি চিকিৎসা পেলো ৫ শতাধিক মানুষ জাতীয় গণমাধ্যম সপ্তাহউপলক্ষে কর্মসূচী ঘোষণা ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পের্টস কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা রূপগঞ্জে পেটে লাথি মেরে গর্ভেরসন্তান হত্যার অভিযোগ ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা “জমি উদ্ধার, পাওনা টাকা আদায় ও আইনী সহায়তার প্রতিশ্রুতি, বাস্তবে প্রতারণা”—ইন্টারন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেশন কাউন্সিলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ত্রিশালে শান্তিপূর্ণভাবে শুরু এসএসসি পরীক্ষা, প্রথম দিনেই অনুপস্থিত ৮৭ বিনা উস্কানিতে ছাত্রদলের উপর শিবিরের সন্ত্রাসীদের হামলা

খাগড়াছড়িতে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

শারমিন সরকার বৃষ্টি
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:::

রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের প্রতিষ্ঠাতা মহাত্মা জিন হেনরি ডুনান্টের ১৯৭তম জন্মবার্ষিকী এবং ৮ মে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খাগড়াছড়ি ইউনিটের আয়োজনে র‍্যালি, আলোচনা সভা, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে ২০২৫) সকালে খাগড়াছড়ি অফিসার্স ক্লাব মিলনায়তনে ‘On the side of Humanity’—এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত আলোচনা সভার পূর্বে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। পতাকা উত্তোলনের পর প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাব মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।

ইউনিট অফিসার আবদুল গনি মজুমদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম এবং মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম।

বক্তারা বলেন, “প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা বা মানবিক সংকটে সর্বপ্রথম এগিয়ে আসে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা। মানবতার পাশে থেকে কাজ করাই এ সংগঠনের মূল লক্ষ্য। তরুণদের এই মহতী কাজে অংশগ্রহণ বাড়াতে হবে।”

অনুষ্ঠান শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

পরবর্তীতে খাগড়াছড়ি জেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিট এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের যুব রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্যদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ