1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. : notespanel :
  4. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম
আমতলীতে চলাচলের রাস্তা কেটে গোয়ালঘর নির্মাণের অভিযোগ, পুলিশের হস্তক্ষেপে কাজ বন্ধ উপজেলা প্রশাসনের নাকের ডগার উপরডুমুরিয়ায় ফুটপাথ দখল দেখার কেউ নেই জন-দুর্ভোগ প্রানাধীক প্রিয়নবীর শানে মুস্তফা শব্দ ব্যবহার করলে কুফরি হয়ে যায় -“সৈয়দ আল্লামা ইমাম হায়াত” ওসি আফতাব কোতোয়ালী থানার পৃথক পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ০১ জন আসামী সহ মোট ০২ জন ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবস পালিত​ চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত পাঁচবিবিতে মহান মে দিবস উদযাপন আইডিয়াল স্কুলে মুশতাকের রাজত্ব ও পতনের নেপথ্য;শিক্ষক ও অভিভাবকদের ওপর নির্মম প্রতারণা মাধবপুরে সাংবাদিককে সোহাগের প্রাণনাশের হুমকি: মামলার প্রস্তুতি শ্রমিকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় ন্যায়ভিত্তিক, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেঃ মুক্তিজোট ওসি আপতাফ কতোঃ থানার নেতৃত্বে বিশেষ অভিযান

আমতলীর পায়রা নদীতে জেলের জালে ধরা পড়লো বিরল প্রজাতির মা কচ্ছপ, পরে নদীতে অবমুক্ত

  • প্রকাশকাল: সোমবার, ৫ মে, ২০২৫

মাইনুল ইসলাম রাজু
আমতলী (বরগুনা) প্রতিনিধি

আমতলীর পায়রা নদীতে এক জেলের জালে ধরা পরেছে এক বিরল প্রজাতির সামুদ্রিক মা কচ্ছপ। পরে কচ্ছপটি উদ্ধার করে পায়রা নদীতেই অবমুক্ত করা হয়। সোমবার দুপুরে কচ্ছপটি ধরা পরার খবর পেয়ে বন বিভাগের কর্মীরা উদ্ধার করে বিকেলে পায়রা নদীতে অবমুক্ত করা হয়।
আমতলী উপজেলা বন বিভাগ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে আমতলীর উপজেলার পায়রা নদীর পানি উন্নয়ন ব্লকঘাটের পায়রা নদীতে জেলের জালে বিরল প্রজাতির প্রায় ১৫ কেজির ওজনের একটি সামুদ্রিক মা কচ্ছপ ধরা পরে। কচ্ছপটি ধরা পরার পর ওই জেলে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের রতন বড়ালের নিকট তিন হাজার টাকায় বিক্রি করেন। বন বিভাগের কর্মীরা খবর পেয়ে বিক্রি হওয়া কচ্ছপটি উদ্ধার করে সোমবার বিকেল সাড়ে ৩টায় সময় উপজেলা পরিষদের সামনে নিয়ে আসেন পরে সেটি উপজেলা প্রশাসনের নির্দেশ ক্রমে ৪টার সময় পায়রা নদীতে অবমুক্ত করা হয়।
আমতলী উপজেলা সহকারী বনকর্মকর্তা মো. ফিরোজ শেখ বলেন, বিরল প্রজাতির কচ্ছপ ধরার খবর পেয়ে সেখানে বন কর্মী পাঠিয়ে কচ্চপটি উদ্ধার করে বিকেলে তা আবার পায়রা নদীতে ছেড়ে দেওয়া হয়।
আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তন্ময় কুমার দাস বলেন, জেলের জালে ধরা পরা কচ্ছপটি গ্রীন সি টার্ডেল প্রজাতির সামুদ্রিক মা কচ্ছপ। এটি সাধারনত সাগরে বসবাস করে। কি কারনে পায়রা নদীতে প্রবেশ করেছে তা বোঝা যাচ্ছে না। তিনি আরো বলেন এটি পরিবেশ আইনে ধরা এবং বিক্রয় করা সম্পূর্ন নিষিদ্ধ।
আমতলী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার তারেক হাসান বলেন, উদ্ধার হওয়া কচ্ছপটি বিরল প্রজাতির সামুদ্রিক মা কচ্ছপ। পরিবেশ আইনে এটি ধরা এবং ক্রয় বিক্রয় করা সম্পূর্ন নিষিদ্ধ তাই কচ্চপটি পায়রা নদীতে অবমুক্ত করার জন্য নির্দেশ দিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ