1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. : notespanel :
  4. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম
উপজেলা প্রশাসনের নাকের ডগার উপরডুমুরিয়ায় ফুটপাথ দখল দেখার কেউ নেই জন-দুর্ভোগ প্রানাধীক প্রিয়নবীর শানে মুস্তফা শব্দ ব্যবহার করলে কুফরি হয়ে যায় -“সৈয়দ আল্লামা ইমাম হায়াত” ওসি আফতাব কোতোয়ালী থানার পৃথক পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ০১ জন আসামী সহ মোট ০২ জন ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবস পালিত​ চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত পাঁচবিবিতে মহান মে দিবস উদযাপন আইডিয়াল স্কুলে মুশতাকের রাজত্ব ও পতনের নেপথ্য;শিক্ষক ও অভিভাবকদের ওপর নির্মম প্রতারণা মাধবপুরে সাংবাদিককে সোহাগের প্রাণনাশের হুমকি: মামলার প্রস্তুতি শ্রমিকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় ন্যায়ভিত্তিক, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেঃ মুক্তিজোট ওসি আপতাফ কতোঃ থানার নেতৃত্বে বিশেষ অভিযান ময়মনসিংহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন

সরকারী টানা ৩ দিনের ছুটিতে কুয়াকাটা সৈকতে পর্যটকদের উপচেপড়া ভীড়

  • প্রকাশকাল: শুক্রবার, ২ মে, ২০২৫

সরকারী টানা ৩ দিনের ছুটিতে কুয়াকাটা সৈকতে পর্যটকদের উপচেপড়া ভীড়

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

শ্রমিক দিবস সহ সরকারী ৩ দিনের ছুটি উপলক্ষে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পর্যটকদের উপচে পড়া উপস্থিতি হয়েছে। পর্যটকদের আনাগোনায় বুকিং রয়েছে কুয়াকাটার ৯০ শতাংশ হোটেল মোটেল। বিক্রি বেড়েছে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। আগত পর্যটকরা সৈকতে হইহুল্লোরে মেতেছেন। অনেকে দলবেঁধে নোনা জলে গাঁ ভাসিয়ে উচ্ছাসে মেতেছেন। অনেকে আবার ঘোড়া, ওয়াটার বাইক কিংবা মোটরবাইকে ঘুরে বেড়াচ্ছেন। অনেকে আবার সৈকতের বেঞ্চিতে বসে সমুদ্রের তীরে আছড়ে পড়া ঢেউ সহ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। পর্যটকদের নিরাপত্তায় মাঠে ট্যুরিষ্ট পুলিশ, থানা পুলিশ ও নৌ-পুলিশের তৎপরতা রয়েছে।
খুলনা থেকে আসা পর্যটক দম্পতি ফারজানা-সোহেল জানান, টানা তিনদিন ছুটি থাকায় মেয়ের বায়না। তাই কুয়াকাটা ঘুরতে এসেছি। বুধবার রাতেই এসেছি। সকাল থেকে বিভিন্ন স্পটগুলো ঘুরে দেখেছি। মেয়েটা অনেক আনন্দ পেয়েছে। তিনি আরও জানান, রাস্তা-ঘাট আগের থেকে অনেক ভালো হয়েছে। কিন্তু সৈকতের সৌন্দর্য আগের থেকে অনেক নাজুক। সেইসাথে খাবার হোটেলের খাবারের মান এবং দাম নিয়ে অস্বস্তি রয়েছে।
ট্যুর অপারেটর এসোসিয়েশন অফ কুয়াকাটা(টোয়াক) প্রেসিডেন্ট ও ইলিশ পার্ক এন্ড রিসোর্টের স্বত্বাধিকারী রুমান ইমতিয়াজ তুষার বলেন, টানা ৩দিনের ছুটিতে কুয়াকাটা সৈকতে উল্লেখযোগ্য পর্যটকের আগমন হয়েছে। বেশিরভাগ হোটেল-মোটেলগুলো আগেথেকেই বুকিং হয়ে গেছে।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, পর্যটকদের নিরাপত্তায় কুয়াকাটা সৈকতসহ পর্যটন স্পটগুলোতে ট্যুরিষ্ট পুলিশ তৎপর রয়েছে। এছাড়াও নৌ-পুলিশ এবং মহিপুর থানা পুলিশ সদস্যরা মাঠে রয়েছে

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ