1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম
বাঘায় বিদ্যুত স্পৃষ্টে যুবক নিহত পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুল শিক্ষক মোবারক রতনপুরকে মাদক মুক্ত করতে যুবকদের সংগ্রাম নরসিংদীর বেলাব উপজেলায় ইন্টারনেট সংযোগ নামে অনিয়ম পবিপ্রবিতে কমিটি গঠন আহ্বায়ক ড. আতিকুর রহমান সদস্যসচি ড. খোকন হোসেন। নদী পাড়ের মানুষের মুখে হাসি ফোটাতে তিস্তা ব্যারাজ পরিদর্শনে তিন মন্ত্রী পাঁচবিবিতে গরু-ছাগলের খাদ্য বিতরণ ডুমুরিয়ার টিপনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে চলছে কোমলমতি শিশুদের পাঠদান: নতুন ভবন তালাবদ্ধ ওয়ারীর ‘গডফাদার’ অটো সজলসহ ৪ জন গ্রেপ্তার: পিস্তল, গুলি ও মাদক উদ্ধার আমতলীতে গরু চুরি করতে এসে কুকুরের কামড়ে ধরা খেল চোর

ময়মনসিংহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

মকবুল হোসেন,
স্টাফ রিপোর্টার

ময়মনসিংহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।।
আজ ৩০এপ্রিল বৃহস্পতিবার নগরীর আমলীতলার মধ্য বাড়েরা এলাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর এ এস এম আমানুল্লাহ এবং প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ লুৎফর রহমান আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন করেন। এসময় জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

উদ্বোধন শেষে নগরীর টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট ৭ মাস কমিয়ে আনা হয়েছে, আগামী এক বছরের মধ্যে সেশনজট ১০ শতাংশে নামিয়ে আনা হবে।’
তিনি আরও বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কারিকুলাম পরিবর্তনের কাজ চলছে। যেসব কোর্স পড়লে দেশের বাইরে চাকরি পাওয়া যায় সেগুলোকে অনার্সের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হবে। শিক্ষকদের গবেষণা ভাতা দেওয়া হবে। তিন হাজার শিক্ষার্থীকে দেওয়া হবে জুলাই স্মৃতি পুরস্কার।’
আঞ্চলিক কেন্দ্র চালুর ফলে অধিভুক্ত কলেজগুলোর ফি আদায় ও সার্টিফিকেট প্রদান ও খাতা বণ্টনসহ শিক্ষা কার্যক্রমে গতি আসবে বলেও জানান তিনি। ময়মনসিংহ জেলা ছাড়াও এ বিভাগের অন্তর্গত জামালপুর, শেরপুর ও নেত্রকোণা জেলার জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সকল কলেজ ও প্রফেশনাল ইনস্টিটিউট ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্র থেকে বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের কাজ সম্পন্ন করতে পারবে।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ময়মনসিংহ ফুলবাড়িয়া আসনের সংসদ সদস্য অধ্যক্ষ কামরুল হাসান মিলন, সিটি কর্পোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান সরকার রোকন ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ লুৎফর রহমান ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ