1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. : notespanel :
  4. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ওসি আফতাব কোতোয়ালী থানার পৃথক পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ০১ জন আসামী সহ মোট ০২ জন ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবস পালিত​ চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত পাঁচবিবিতে মহান মে দিবস উদযাপন আইডিয়াল স্কুলে মুশতাকের রাজত্ব ও পতনের নেপথ্য;শিক্ষক ও অভিভাবকদের ওপর নির্মম প্রতারণা মাধবপুরে সাংবাদিককে সোহাগের প্রাণনাশের হুমকি: মামলার প্রস্তুতি শ্রমিকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় ন্যায়ভিত্তিক, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেঃ মুক্তিজোট ওসি আপতাফ কতোঃ থানার নেতৃত্বে বিশেষ অভিযান ময়মনসিংহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন কালিয়াকৈরে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড নরসিংদীতে ভূমি অফিস পরিদর্শন করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার

নেত্রকোণায় শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের দীপ্ত অঙ্গীকারের মধ্যে দিয়ে মহান মে দিবস পালিত

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

নেত্রকোণায় শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের দীপ্ত অঙ্গীকারের মধ্যে দিয়ে মহান মে দিবস পালিত

ইমন রহমান ,
নেত্রকোনা জেলা প্রতিনিধি:

শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, কর্মস্থলে নিরাপদ পরিবেশ এবং মালিক শ্রমিক সুসম্পর্ক বজায় রেখে বৈষম্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার দীপ্ত অঙ্গীকারের মধ্যে দিয়ে নেত্রকোনায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে।
শ্রমিক মালিক এক হয়ে, গড়ব এ দেশ নতুন করে’ এই প্রতিপাদ্যে জেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ১০ টায় মোক্তার পাড়া মাঠ থেকে মহান মে দিবসের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান, জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক, জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী, জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট মাহফুজুল হক, যুগ্ম আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান, এস এম মনিরুজ্জামান দুদু, ময়মনসিংহ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শক নুসরাত বিনতে ছালাম, ময়মনসিংহ আঞ্চলিক শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক ইসরাত জাহান, নাগরিক ঐক্য এর সভাপতি এডভোকেট নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন এর সভাপতি মোঃ নুরুল ইসলাম হাকিম,জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মোঃ আকিকুর রেজা খান খোকন, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ, গন অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট আব্দুল কাদির, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সজীব সরকার রতন, জাতীয় নাগরিক কমিটির সোহরাব উদ্দিন আকন্দ, জেলা মোটরযান কর্মচারী শ্রমিক ইউনিয়ন এর আহবায়ক আব্দুর রাজ্জাক, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মোঃ কামাল উদ্দিন, নেত্রকোনা জেলা টাইলস এন্ড মোজাইক কল্যাণ সংগঠন এর সাধারণ সম্পাদক মোঃ হক মিয়া, সিএনজি চালক এর দপ্তর সম্পাদক আলম উল্লাহ, জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক হাজী মোঃ নিক্সন, দোকান কর্মচারী ইউনিয়ন এর সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, জেলা কাঠশিল্প শ্রমজীবী ইউনিয়ন এর সভাপতি সুশীল চন্দ্র সূত্রধর ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজ প্রমুখ।শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পাবলিক হলে এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভার প্রারম্ভে জুলাই আগষ্টে গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ