1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. : notespanel :
  4. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম
ওসি আফতাব কোতোয়ালী থানার পৃথক পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ০১ জন আসামী সহ মোট ০২ জন ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবস পালিত​ চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত পাঁচবিবিতে মহান মে দিবস উদযাপন আইডিয়াল স্কুলে মুশতাকের রাজত্ব ও পতনের নেপথ্য;শিক্ষক ও অভিভাবকদের ওপর নির্মম প্রতারণা মাধবপুরে সাংবাদিককে সোহাগের প্রাণনাশের হুমকি: মামলার প্রস্তুতি শ্রমিকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় ন্যায়ভিত্তিক, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেঃ মুক্তিজোট ওসি আপতাফ কতোঃ থানার নেতৃত্বে বিশেষ অভিযান ময়মনসিংহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন কালিয়াকৈরে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড নরসিংদীতে ভূমি অফিস পরিদর্শন করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার

কালিয়াকৈরে উপজেলা পরিবেশ অধিদপ্তর ও গ্রাম্যমান আদালতের অভিযানে ২টি কারখানাকে জরিমানা

  • প্রকাশকাল: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

কালিয়াকৈরে উপজেলা পরিবেশ অধিদপ্তর ও গ্রাম্যমান আদালতের অভিযানে ২টি কারখানাকে জরিমানা

শাকিল হোসেন গাজীপুর
কালিয়াকৈর প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পরিবেশ অধিদপ্তর ও ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে ৯৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে কালিয়াকৈর উপজেলায় ভ্রাম্যমান আদালতের নেতৃত্বদেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ ও গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, পরিবেশ অধিদপ্তর অভিযানে কালিয়াকৈরে উপজেলায় চারটি অবৈধ কারখানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। দুইটি কারখানা বন্ধ পাওয়া যায়। আর দুইটি কারখানায় অভিযান পরিচালনা করা হয় । উপজেলার স্বাকাশ্বর মুরাদপুর উওরপাড়া এলাকায় সোহাগ হোসেনের রং ফ্যাক্টরিকে বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ আইন অনুযায়ী ৪৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয় অপরদিকে উপজেলার লতিফপুর জোড়া ব্রিজ এলাকায় নুরুল ইসলামের বোতল কারখানায় কোন বৈধ কাগজ পএ ও প্যাকেজিং, লাইসেন্স , মোড়ক না থাকায়, ভুক্ত অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় ওই কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলার নাজির আতিকুর রহমান, শ্রীফতলী ভূমি কর্মকর্তা ওয়াজিদ মিয়া, কালিয়াকৈর থানার এস আই হাবিবুর রহমান প্রমুখ।

পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, দুইটি প্রতিষ্ঠানের কোন ছাড়পএ ও বৈধ কাগজ পএ না থাকায় জরিমানা আদায় করা হয়েছে।পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী ১৯৯৫ সংশোধন ২০১০ এর ব্যবস্থা গ্রহন করবো সেটা জরিমানা হতে পারে, স্থানান্তর হতে পারে, বন্ধ হতে পারে।

 

উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) দিল আফরোজ জানান, পরিবেশ অধিদপ্তর সহযোগিতায় আমরা চারটি কারখানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করি, দুইটি কারখানা আমরা বন্ধ পাই এবং দুইটি কারখানায় আমরা অভিযান পরিচালনা করি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ