1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈর সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি পালন করেন সকল শিক্ষার্থী অভাবের চরম শিখরে চুল বিক্রির ঘটনা: অসহায় রেহানার পাশে পরিবেশ প্রতিমন্ত্রী মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনের কারাদণ্ড, ড্রেজার জব্দ! ‎রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ গোমস্তাপুর সীমান্তে ৫ লাখ ৫৯ হাজার ভারতীয় বিড়ি ও নৌকা জব্দ চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে মজুদ ককটেল বিস্ফোরণ, হতাহত নেই চাঁপাইনবাবগঞ্জে জাল নোট ও তৈরির সরঞ্জামসহ ২জন গ্রেপ্তার  নরসিংদীর শিবপুরে পূজা উদযাপন পরিষদ এর পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের UHFPO-এর সঙ্গে SUS প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ নবীনগরে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ৩০, বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট!

কলাপাড়ায় শ্রমিকলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক দল নেতার হামলায় গুরুতর আহত-৩

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় দা চুরি যাওয়া নিয়ে বিরোধের জেরে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা ও ছাত্রলীগ নেতার হামলায় তিনজন গুরুতর জখম হয়েছে। বৃহস্পতিবার বেলা এগারোটায় ধানখালী ইউনিয়নের সোমবাড়িয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে। আহত শাহআলম প্যাদা (৫৫), রুবেল প্যাদা (২৮) ও রাজিব মোল্লা (২৮) শরীরের যন্ত্রনা নিয়ে কলাপাড়া হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। বর্তমানে তারা হামলাকারীদের পুন:হামলার ভয়ে ভীতসন্ত্রস্ত হয়ে আছেন।
আহত ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন আগে চম্পাপুর ইউনিয়নের দেবপুর গ্রামের শাহআলমের প্রতিবেশী আবুল গাজীর ঘর থেকে একটি দা চুরি হয়। মঙ্গলবার সন্ধ্যায় দা চুরির ঘটনা নিয়ে শাহআলমের স্ত্রী হালিমা ও আবুল গাজীর ছেলের বউ মিতুর সঙ্গে বাকবিতন্ডা হয়। বৃহস্পতিবার বেলা এগারোটায় শাহআলম, তার পুত্র রুবেল ও মেয়ে জামাতা রাজিব মোল্লা চম্পাপুর ইউনিয়নের পার্শ্ববর্তী ধানখালী ইউনিয়নের সোমবাড়িয়া বাজারে যায়। এসময় দা চুরির অভিযোগে বাকবিতন্ডার জের ধরে চম্পাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাকিল মোল্লা এবং ওই ইউনিয়নের ৯ নং ওয়ার্ড শ্রমিকলীগ সাধারন সম্পাদক আলআমিন গাজী, শাকিল মোল্লার ভাতিজা ধানখালী ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ মোল্লা, ইয়াকুব গাজী ও আবুল গাজী লাঠিসোটা নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে।
আহত শাহআলম প্যাদা বলেন, আমি বাজারে পিয়াজ কেনার জন্য গিয়েছিলাম। কিছু বুঝে ওঠার আগেই তারা আমাদের উপর মারধর শুরু করে। জিআই পাইপ, হকস্টিক ও লোহার রড দিয়ে পিটিয়ে তারা আমার মাথা ফাটিয়ে দিয়েছে। অপর আহত শাহআলমের পুত্র রুবেল বলেন, তারা আমার কপাল ফাটিয়ে দিয়েছে। বর্তমানে তারা হাসপাতালে এসে আমাদের হুমকি ধামকি দিচ্ছে।
চম্পাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাকিল মোল্লা বলেন, বিষয়টি নিয়ে ফয়সালার জন্য গেলে তাদের সঙ্গে আমাদের বাকবিতন্ডা এবং হাতাহাতির ঘটনা ঘটে।
কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন,অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ