1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ, করলেন দিনাজপুর-১ এমপি আলহাজ্ব মো মনজুরুল ইসলাম গাইবান্ধায় মানবাধিকার সংস্থার জেলা কমিটি অনুমোদন সাজাপ্রাপ্ত পলাতক আসামি পুলিশের হাতে কট ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধ ও সুরক্ষা এবং ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সাঘাটায় ইউএনও আশরাফুল কবীরের বিদায় সংবর্ধনা পুশবিরোধী অভিযান: ১০০ কেজি চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনাপিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে বিজিবি-র র‌্যাবের যৌথ অভিযান: ১০ টন ভারতীয় জিসহ আটক ৩ গাইবান্ধায় সিদ্দিকিয়া মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় গাইবান্ধায় সাইবার বুলিং ও অপতথ্য প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন: সত্য যাচাই ও দায়িত্বশীল আচরণের আহ্বান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করলেন নির্বাচন কমিশন ভোট হবে ২৯ অক্টোবর ২০২৬

পিছিয়ে থাকা মানুষ আমরা নয়, আমাদের পিছিয়ে রাখা হয়েছে :চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা

  • প্রকাশকাল: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

শারমিন সরকার বৃষ্টি
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:::

আমরা পিছিয়ে পড়ে থাকা মানুষ নয়, আমাদের পিছিয়ে রাখা হয়েছে। আমি নারী নেতৃত্ব দেখতে চাই। সামনের দিনে নারীরা বেশি বেশি উদ্যোক্তা হবেন এটাই আমার আশা বলে মন্তব্য করেছেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
বৈসুক উৎসব ও বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে খাগড়াছড়ির ভাইবোনছড়া ইউনিয়নের ছোটবাড়ি পাড়ায় অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী খেলাধূলার পুরষ্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
মঙ্গলবার (২২ এপ্রিল ) বিকেলে ছোটবাড়ি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ‘বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, ভাইবোনছড়া উত্তর উপ-আঞ্চলিক শাখা’ ও ‘ছোটবাড়ি পাড়া বরক বুথুব ক্লাব’ এর যৌথ উদ্যোগে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে প্রথমবারের মতো এলাকায় উপস্থিত হওয়ায় ফুল ও উত্তরীয় দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে জিরুনা ত্রিপুরা বলেন, শিক্ষা আমাদের সমাজ ও সভ্যতার ভিত্তি “এলাকার সার্বিক উন্নয়নে আমরা ইতোমধ্যেই কাজ করছি। আগামীতে স্থানীয়দের উত্থাপিত চাহিদা গুরুত্বের সাথে বিবেচনা করা হবে।”
তিনি আরও বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ থেকে আমাদের সন্তানদের শিক্ষায় মনোনিবেশ করতে হবে।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ছোটবাড়ি পাড়ার কার্বারী কিনারাম ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সাবেক উপজেলা সভাপতি বিপ্লব কান্তি ত্রিপুরা, স্কুলের প্রধান শিক্ষক সুফিয়া বেগম প্রমুখ।
আয়োজক কমিটির পক্ষে স্বাগত বক্তব্য রাখেন অরুন জ্যোতি ত্রিপুরা। তিনি এলাকার উন্নয়নে একটি কমিউনিটি সেন্টার স্থাপন, শিক্ষার্থীদের জন্য খেলনা ও দোলনা সরবরাহের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
আলোচনা সভা শেষে বৈসুক উপলক্ষে আয়োজিত বিভিন্ন খেলাধুলা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
পরে স্থানীয় ও অতিথি শিল্পীদের পরিবেশনায় নৃত্যসহ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ