1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম
হাইরে বিধাতার কঠিন পরিহাস ছেলের বিয়ে দেখে যেতে পারেননি পিতা কালিয়াকৈরে ৭০ কেজি গাজা সহ আটক ২নগদ তিনলক্ষ সত্তর হাজার টাকা পাঁচবিবিতে পুকুরে ডুবে আপন ২’ভাইয়ের মৃত্যু নরসিংদীর শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত । আন্তর্জাতিক টেবিল টেনিস খেলোয়াড় খই খই মারমার স্বপ্ন পূরণ। সরকারি ঘর পেয়ে পরিবারের সকলের স্বস্তির হাসি ফুটেছে। অশ্লীল ভিডিও পাঠিয়ে স্বামীকে ব্ল্যাকমেইল—শেষ রক্ষা হলো না রাকিবের সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম পাহাড়ে ফ্রি চিকিৎসা সেবা : ফ্রি চিকিৎসা পেলো ৫ শতাধিক মানুষ জাতীয় গণমাধ্যম সপ্তাহউপলক্ষে কর্মসূচী ঘোষণা ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পের্টস কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা রূপগঞ্জে পেটে লাথি মেরে গর্ভেরসন্তান হত্যার অভিযোগ ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা

পাবনায় ছাত্রশিবিরের উদ্দোগে দিনব্যাপী সাথী শিক্ষা শিবির অনুষ্ঠিত

  • প্রকাশকাল: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

 নুরুন্নবী পাবনা প্রতিনিধিঃ

“সংগ্রাম আর সাহসী জীবন, সততায় ভরা মন। জ্ঞানের আলোয় বিপ্লব হবে নতুন উজ্জীবন” এই স্লোগান নিয়ে দুইদিন ব্যাপী সাথী শিক্ষা শিবিরের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাবনা শহর শাখা।

 

বৃহঃবার (১৭ এপ্রিল) সকাল ৭ টায় পাবনা ইসলামিয়া ডিগ্রি কলেজের ভিআইপি অডিটোরিয়ামে শাখার তিন শতাধিক সাথীদের নিয়ে দুইদিন ব্যাপী সাথী শিক্ষা শিবিরের ১ম দিন অনুষ্ঠিত হয়েছে।

 

শহর শিবিরের সভাপতি ফিরোজ হোসেনের সভাপতিত্বে শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নফিসা মূলক বক্তব্য এবং সাথীদের প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। শিক্ষা শিবিরের শুরুতে দারসুল কুরআন পেশ করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান।

 

শহর শিবিরের সেক্রেটারি গোলাম রহমানের সঞ্চালনায় শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানব সম্পদ ব্যবস্থাপনা সম্পাদক সাইদুল ইসলাম, ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভূইয়া, পরিকল্পনা সম্পাদক নাহিদুল ইসলাম প্রমুখ।

 

দিনব্যাপী সাথী শিক্ষা শিবিরের অন্যতম সেশন সাবেক দায়িত্বশীলদের স্মৃতিচারণ পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার নির্বাচিত সিনেট সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির পাবনা শহর শাখার সাবেক সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার নায়েবে আমীর প্রিন্সিপাল ইকবাল হুসাইন, ছাত্রশিবির পাবনা শহর শাখার সাবেক সভাপতি ও জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান, সাবেক শহর সভাপতি ও পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল লতিফ প্রমুখ।

 

পাবনা জেলা প্রতিনিধি 

১৮/০৪/২০২৫

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ