1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
পটপরিবর্তনেও অক্ষত আওয়ামী সিন্ডিকেট: ডেমরায় দাপিয়ে বেড়াচ্ছে নিখিল-রেজার ঘনিষ্ঠ খন্দকার পরিবার কুড়িগ্রামে ব্রাজিলের কাছে আর্জেন্টিনা হার বিদ্যুৎ ও জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে মুক্তিজোটের তীব্র নিন্দা ও প্রতিবাদ মৎস্যজীবীদের হামলা-বঞ্চিত করে বিল ভাতিয়া দখলের অভিযোগ, অবৈধ বাঁধের কারনে শঙ্কায় হাজারো কৃষক ডুমুরিয়ার চুকনগরে আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্ট: দেশ-বিদেশের তারকাদের মিলনমেলা ও‌পুরস্কার বিতারণ‌ মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক র‍্যালি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে ডেমরায় আ’লীগ নেতাদের নাম ভাঙিয়ে বিপুল অর্থ আত্মসাৎ, রাজনৈতিক পটপরিবর্তনেও সক্রিয় সেই খন্দকার সিন্ডিকেট আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গোল্ডমার্ক পপস্ গ্রুপের নর্থ জোনের মাসিক সেলস মিটিং অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা ও চোলাই মদ গাইবান্ধার সাঘাটায় এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষনের শিকার, আটক ৩

নির্বাচনের জন্য জামায়াত আমিরের ৩ শর্ত

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

অনলাইন ডেস্ক
নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে তিনটি শর্ত পূরণ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সেগুলো হলো—সংস্কার, ফ্যাসিস্টদের বিচার এবং সঠিক নির্বাচনপদ্ধতি।

আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে ইউরোপীয় ইউনিয়ন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মৌলিক সংস্কার, সহাবস্থানসহ নির্বাচনের শর্ত পূরণ করতে হবে।তা না হলে নির্বাচনের কমিটমেন্ট ঠিক থাকবে কি না তা আল্লাহই জানেন।

জামায়াত আমির বলেন, নির্বাচনের জন্য ফেব্রুয়ারি ২০২৬-এর সময়সীমা কঠিন নয়। এই সময়ের আগে বা পরে নির্বাচন হতে পারে, যদি শর্তগুলো পূরণ হয়।​

সংস্কার প্রক্রিয়ায় সব রাজনৈতিক দলকে সরকারকে সহায়তা করা উচিত।যত দ্রুত তারা সরকারের সঙ্গে সমন্বয় করবে, তত দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন তিনি। ডা. শফিকুর রহমান বলেন, যদি সহযোগিতা না করে যদি গতানুগতিক নির্বাচন হয়, তাহলে আগের মতো নির্বাচন হবে। যার দায় রাজনৈতিক দলগুলোকে নিতে হবে।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, তৃতীয়ত রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সম্মানবোধ থাকতে হবে।

যাতে এমন না হয়, আমি জিতে গেলেই নির্বাচন সুষ্ঠু, না জিতলে দুষ্ট- এমন মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। এর জন্য সবার এনগেজমেন্ট প্রয়োজন।

সম্প্রতি ইউরোপের কয়েকটি দেশ সফর প্রসঙ্গে শফিকুর রহমানের ভাষ্য, সফরের সময় তারা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তবে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। তারা শুধু খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে গিয়েছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ