1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
  4. w2s_16c92f7fe444@wp2shell.local : w2s_16c92f7fe444 :
  5. wp_admin_3280cc@local.host : wp_admin_3280cc :
  6. wp_admin_68ee88@local.host : wp_admin_68ee88 :
  7. wp_admin_892e10@local.host : wp_admin_892e10 :
  8. wp_admin_9d4a56@local.host : wp_admin_9d4a56 :
  9. wp_admin_c4357d@local.host : wp_admin_c4357d :
  10. wp_admin_df64f1@local.host : wp_admin_df64f1 :
  11. yun_11@wp2shell.invalid : yun_11 :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলের সাধারণ গ্রন্থাগারে ভাষা কর্মশালা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান রূপগঞ্জে বসতভিটায় বালু ফেলার প্রতিবাদে থানার সামনে গণ অভিযোগ ও মানববন্ধন প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ বানানো হবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষেরূপগঞ্জে বিএনপির আনন্দ শোভাযাত্রা বালুবাহী ট্রাকে ১ কোটি ১৪ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১! ঢাবির গ্রাফিক ডিজাইন বিভাগের চেয়ারম্যান জয়পুরহাটের টুটুল বিডি ক্লিনের উদ্যোগে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে পরিচ্ছন্নতা অভিযান শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে মাদকদ্রব্য জব্দ ​ গোবিন্দগঞ্জের কৃতিসন্তান কাজী জেসিন বিটিভির মহাপরিচালক রক্তদাতাদের সম্মাননা ও ফুটবল বিতরণে ব্যতিক্রমী আয়োজন সাঘাটা উন্নয়ন সংস্থার নোয়াখালীতে মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন

জয়পুরহাটে ছাত্রদল নেতাকে লক্ষ্য করে গুলি, পিস্তল-গুলিসহ আটক ১

  • প্রকাশকাল: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

অনলাইন ডেস্ক
জয়পুরহাটের পাঁচবিবিতে জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে জনতা। তবে তার সঙ্গে থাকা বাকি ৫ জন পালিয়ে গেছে।

সোমবার (১৪ এপ্রিল) রাত ১০টার দিকে পাঁচবিবি শহরের পৌর সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটেছে।

ঘটনার পর শহরে চরম উত্তেজনা বিরাজ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে রাতেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শামীমকে লক্ষ্য করে গুলি ছোঁড়া আটক ব্যক্তির নাম কোয়েল মোল্লা (২৮)। তিনি ফরিদপুর জেলার সদরপুর উপজেলার কুষ্টপুর গ্রামের শাহাদত মোল্লার ছেলে। জনতার মারধরে আহত হয়ে আটক কোয়েল বর্তমানে পুলিশি পাহারায় জয়পুরহাট ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সোমবার ছিল পহেলা বৈশাখ। সারাদিন বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে রাত ১০টার দিকে পাঁচবিবি পৌরশহরের সুপার মার্কেটের একটি দোকানের সামনে সাবেক জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন, পৌর যুবদলের সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ সজল ও বায়োজীদসহ বেশ কয়েকজন মিলে গল্প করছিলেন।

এসময় দুটি মোটরসাইকেলে ছয়জন অপরিচিত লোক এসে কিছু বুঝে ওঠার আগেই শামীমকে উদ্দেশ্যে করে কয়েক রাউন্ড গুলি করে সেখান থেকে দ্রুত পালিয়ে যান। স্থানীয় জনগণ ও শামীমের সঙ্গে থাকা অন্যরা তাদের ধাওয়া করে কোয়েল নামে একজনকে আটক করে। অন্যরা তখন পালিয়ে যায়।

উত্তেজিত জনতা কোয়েলকে গণধোলাই দিলে সে জ্ঞান হারিয়ে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে প্রথমে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে পুলিশ তাকে জয়পুরহাট ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করায়।

প্রত্যক্ষদর্শী পৌর যুবদলের সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ সজল বলেন, সারাদিন কাজ শেষে রাত ১০টার দিকে শামীম, বায়োজীদ ও আমিসহ বেশ কয়েকজন পৌর সুপার মার্কেটের সামনে বসে গল্প করছিলাম। হঠাৎ করে দুটি মোটরসাইকেলে ছয়জন অপরিচিত লোক এসে আমাদের সামনে দাঁড়ায়।

ওদের মধ্যে একজনের মাথায় হেলমেট ছিল। সে তাদের বলে ওই ব্যক্তি শামীম। এটা বলার সঙ্গে সঙ্গেই কোনোকিছু বুঝে ওঠার আগেই ওরা শামীমসহ আমাদের লক্ষ্য করে ২/৩ রাউন্ড গুলি ছোড়ে। তখন আমরা বাঁচার জন্য চেষ্টা করি এবং শামীম শুয়ে পড়ে। তাদের ছোড়া গুলি আমাদের শরীরে লাগেনি।

তিনি আরও বলেন, এরমধ্যে আমরা তাদের ধাওয়া করলে ওরা একটি মোটরসাইকেল স্থানীয় রাখী হোটেলের সামনে ফেলে পালিয়ে যায়। গুলি করার সময় আমি একজনকে দেখে চিনতে পারি এবং সে রাস্তা দিয়ে জনসাধারণের মতো হেঁটে যাচ্ছিল। আমাকে দেখে তার কোমরে থাকা একটি রিভলভার ফেলে দিলে তখন আমরা তাকে ধরে ফেলি। রিভলভার উদ্ধার করে পুলিশের হাতে দেই। এটা আমাদের পরিকল্পিত হত্যার একটা মাস্টারপ্ল্যান।

তবে এঘটনায় জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন এই মুহূর্তে কোনো মন্তব্য করেননি। তিনি পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে জনতার হাতে আটক একজনকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আটক ওই ব্যক্তির নিকট থেকে একটি রিভলভার, ম্যাগজিন ও গুলি জব্দ করা হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং অন্যদের গ্রেপ্তা‌র করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ