1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান শিক্ষার পাশাপাশি ভালো মানুষ হতে হবে ফারজানা ইয়াসমিন উপজেলা নির্বাহী অফিসার আমতলীতে বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে যুবদল আহবায়কের সংবাদ সম্মেলন! রাজশাহীতে অপরাধ দমনে পুলিশি টহল জোরদার ডিএনসির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ আটক ১ কাদের মির্জার বিরুদ্ধে ১ কোটি ১৯ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগ কোটি টাকার মানবপাচার রোধ প্রকল্প কেবল শহরকেন্দ্রিক সেমিনারে সীমাবদ্ধ: গাইবান্ধার চরে বাড়ছে সিন্ডিকেটের দৌরাত্ম্য প্রয়াত শিক্ষকদের শ্রদ্ধা ও অবসরপ্রাপ্তদের সম্মান জানিয়ে নজির গড়ল কলানবগ্রাম চক্র নোয়াখালীতে চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মো. নাজিমুল হককে ফুলেল শুভেচ্ছা কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত দুর্নীতির সংবাদ প্রকাশের পর দুই সাংবাদিকের ওপর হামলা, থানায় মামলা না নেওয়ার অভিযোগ

রূপগঞ্জে বসতভিটায় বালু ফেলার প্রতিবাদে থানার সামনে গণ অভিযোগ ও মানববন্ধন

  • প্রকাশকাল: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
রূপগঞ্জে বসতভিটায় বালু ফেলার প্রতিবাদে থানার সামনে গণঅভিযোগ ও মানববন্ধন

মো: রাসেল মোল্লা
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

কৃষক ও জমির মালিকদের বসতভিটায় বালু ফেলার প্রতিবাদে রূপগঞ্জ থানার সামনে গণস্বক্ষার, গণঅভিযোগ দায়ের ও মানববন্ধন করা হয়েছে।৭ আগষ্ট শুক্রবার বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের দুই শতাধিক বাসিন্দা এ কর্মসূচি পালন করে। কায়েতপাড়া ইউনিয়নের পৈতৃক ভিটা-মাটি সংরক্ষণ পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনপূর্বক আয়োজিত সভায় বক্তব্য রাখেন, মাঝিনা এলাকার বাসিন্দা জমি মালিক রফিকুল ইসলাম, মাঝিনা নদীরপারের বাসিন্দা ইলিয়াস পারভেজ, ইছাখালীর বাসিন্দা এডভোকেট নাজমুল ইসলাম,আহসান উল্লাহ মাস্টার, পশ্চিমগাঁও এলাকার গৃহীনি হাসনা বেগম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, একটি প্রভাবশালী চক্র কায়েতপাড়া ইউনিয়নের ১৭টি মৌজা ৪২টি গ্রামের কৃষি জমি, বসত ভিটাসহ ৮ হাজার একর জমিতে জোরপূর্বক অবৈধভাবে বালু ভরাট করে আবাসনের নামে দখল করে নিচ্ছে। প্রতিবাদ করলেই মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে । স্থায়ী সমাধান পেতে আমরা গণকর্মসূচি পালন করছি। আজ শতাধিক অভিযোগ থানায় দায়ের করার পর মানববন্ধন করা হয়েছে । ভবিষ্যতে বৃহত্তর কর্মসূচি পালন করবো।
তারা আরও বলেন, প্রভাবশালী চক্রের কাছে কৃষকের রক্তের দামে অর্জিত ভিটা-মাটি সমর্পণ করা হবে না। অবিলম্বে এই অবৈধ বালু ভরাট ও জমি দখল বন্ধ করা না হলে রূপগঞ্জ জুড়ে আরও কঠোর ও কঠোরতর গণআন্দোলন গড়ে তোলা হবে।অবিলম্বে অবৈধ বালু ভরাট বন্ধ, ড্রেজার পাইপ অপসারণ এবং জড়িত ভূমিদস্যু চক্রের সদস্যদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় ।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, কৃষক ও জমি মালিকের ৫০ টি লিখিত অভিযোগ পেয়েছি। উর্ধতন মহলকে জানিয়ে তদন্ত করে আইনি পদক্ষেপ নেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ