1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
  4. w2s_16c92f7fe444@wp2shell.local : w2s_16c92f7fe444 :
  5. wp_admin_3280cc@local.host : wp_admin_3280cc :
  6. wp_admin_68ee88@local.host : wp_admin_68ee88 :
  7. wp_admin_892e10@local.host : wp_admin_892e10 :
  8. wp_admin_9d4a56@local.host : wp_admin_9d4a56 :
  9. wp_admin_c4357d@local.host : wp_admin_c4357d :
  10. wp_admin_df64f1@local.host : wp_admin_df64f1 :
  11. yun_11@wp2shell.invalid : yun_11 :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলের সাধারণ গ্রন্থাগারে ভাষা কর্মশালা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান রূপগঞ্জে বসতভিটায় বালু ফেলার প্রতিবাদে থানার সামনে গণ অভিযোগ ও মানববন্ধন প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ বানানো হবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষেরূপগঞ্জে বিএনপির আনন্দ শোভাযাত্রা বালুবাহী ট্রাকে ১ কোটি ১৪ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১! ঢাবির গ্রাফিক ডিজাইন বিভাগের চেয়ারম্যান জয়পুরহাটের টুটুল বিডি ক্লিনের উদ্যোগে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে পরিচ্ছন্নতা অভিযান শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে মাদকদ্রব্য জব্দ ​ গোবিন্দগঞ্জের কৃতিসন্তান কাজী জেসিন বিটিভির মহাপরিচালক রক্তদাতাদের সম্মাননা ও ফুটবল বিতরণে ব্যতিক্রমী আয়োজন সাঘাটা উন্নয়ন সংস্থার নোয়াখালীতে মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন

চট্টগ্রামে কারখানার লিফট ছিঁড়ে ২ শ্রমিকের মৃত্যু

  • প্রকাশকাল: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

অনলাইন ডেস্ক
চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির এলাকায় জিপিএইচ ইস্পাত কারখানার লিফট ছিঁড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সীতাকুণ্ডের কুমিরা সুলতানা মন্দির এলাকার রোকনুজ্জামানের ছেলে মোহাম্মদ মোস্তফা (২৫) ও মিরসরাই এলাকার করুয়া গ্রামের শামসুল হকের ছেলে রিফাত (২৫)। তারা দুইজনই ভবনের এসির কাজ করতেন বলে জানিয়েছে শ্রমিকেরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জিপিএইচ ইস্পাত লিমিটেড বিভিন্ন ভবনে এসির কাজ করতেন মোস্তফা ও রিফাত। তারা ভবনের তৃতীয় তলার একটি কক্ষে এসি ঠিক করতে যাওয়ার সময় লিফটের তার ছিঁড়ে পড়ে যায়। এতে গুরুতর আহত হন তারা। পরে তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মোস্তফাকে মৃত ঘোষণা করেন। রিফাতকে নিউরো সার্জারি বিভাগে ভর্তি করা হলেও বিকেল ৪টার দিকে তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেন চিকিৎসকরা।

দুর্ঘটনায় দুই জনের মৃত্যুর কথা নিশ্চিত করে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক মো. নজরুল ইসলাম বলেন, নিহত ব্যক্তিদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগের আলোকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ