1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
  4. w2s_16c92f7fe444@wp2shell.local : w2s_16c92f7fe444 :
  5. wp_admin_3280cc@local.host : wp_admin_3280cc :
  6. wp_admin_68ee88@local.host : wp_admin_68ee88 :
  7. wp_admin_892e10@local.host : wp_admin_892e10 :
  8. wp_admin_9d4a56@local.host : wp_admin_9d4a56 :
  9. wp_admin_c4357d@local.host : wp_admin_c4357d :
  10. wp_admin_df64f1@local.host : wp_admin_df64f1 :
  11. yun_11@wp2shell.invalid : yun_11 :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলের সাধারণ গ্রন্থাগারে ভাষা কর্মশালা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান রূপগঞ্জে বসতভিটায় বালু ফেলার প্রতিবাদে থানার সামনে গণ অভিযোগ ও মানববন্ধন প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ বানানো হবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষেরূপগঞ্জে বিএনপির আনন্দ শোভাযাত্রা বালুবাহী ট্রাকে ১ কোটি ১৪ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১! ঢাবির গ্রাফিক ডিজাইন বিভাগের চেয়ারম্যান জয়পুরহাটের টুটুল বিডি ক্লিনের উদ্যোগে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে পরিচ্ছন্নতা অভিযান শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে মাদকদ্রব্য জব্দ ​ গোবিন্দগঞ্জের কৃতিসন্তান কাজী জেসিন বিটিভির মহাপরিচালক রক্তদাতাদের সম্মাননা ও ফুটবল বিতরণে ব্যতিক্রমী আয়োজন সাঘাটা উন্নয়ন সংস্থার নোয়াখালীতে মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন

‘ধর্ষণ থেকে বাঁচতে’ তরুণী যুবকের পুরুষাঙ্গ কাটলেন

  • প্রকাশকাল: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

অনলাইন ডেস্ক
নেত্রকোনার পূর্বধলায় ‘ধর্ষণ থেকে বাঁচতে’ পারভেজ মিয়া (২৫) নামের এক যুবকের পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক তরুণীর বিরুদ্ধে।

সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় পূর্বধলা সরকারি কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। আহত পারভেজ উপজেলার তারাকান্দা এলাকার বাসিন্দা।

ভুক্তভোগী তরুণী স্থানীয়দের কাছে দাবি করেছেন, জাহিদ নামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার। সোমবার বিকাল পৌনে ৪টার দিকে প্রেমিকের সঙ্গে দেখা করতেই উপজেলার রাজধলা বিলপাড়ে যান তিনি। এসময় অভিযুক্ত জাহিদ ফোনে দিয়ে পারভেজ নামের আরেক যুবককে সেখানে নিয়ে আসে।

পরে দুজন মিলে বিলপাড়ের পাশের বাগানের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে তরুণীকে জোরপূর্ব ধর্ষণের চেষ্টা চালায়। একপর্যায়ে তরুণী ব্যাগে থাকা একটি ব্লেড দিয়ে পারভেজের পুরুষাঙ্গ কেটে দেন।

এদিকে এ ঘটনার পর স্থানীয় লোকজন ওই তরুণীকে আটক করলেও পরে ছেড়ে দেয়। সবশেষ পারভেজকে সেখান থেকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ সোহেল রানা বলেন, পারভেজের বিশেষ অঙ্গের মাঝামাঝি অর্ধেক কেটে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. নুরুল আলম জানান, ঘটনাটি শুনেছি। তবে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ