1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম
বেহাল রাস্তা মেরামতের দাবিতে অসহায় বাসিন্দার ব্যতিক্রমী মাইকিং, এলাকায় চাঞ্চল্য ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক কিন্ডারগার্টেন নিয়ে এত ভয় কেন?প্রতিযোগিতা হোক, মান বাড়ুক প্রাথমিক শিক্ষার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ, করলেন দিনাজপুর-১ এমপি আলহাজ্ব মো মনজুরুল ইসলাম গাইবান্ধায় মানবাধিকার সংস্থার জেলা কমিটি অনুমোদন সাজাপ্রাপ্ত পলাতক আসামি পুলিশের হাতে কট ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধ ও সুরক্ষা এবং ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সাঘাটায় ইউএনও আশরাফুল কবীরের বিদায় সংবর্ধনা পুশবিরোধী অভিযান: ১০০ কেজি চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনাপিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে বিজিবি-র র‌্যাবের যৌথ অভিযান: ১০ টন ভারতীয় জিসহ আটক ৩

রড ও কাঠ দিয়ে স্ত্রীকে বেধড়ক মারধর, গ্রেফতার স্বামী

  • প্রকাশকাল: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

অনলাইন ডেস্ক
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে হত্যা চেষ্টার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দমদমা গ্রামে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে ভুক্তভোগী স্ত্রী সাদিয়া আক্তার বাদী হয়ে সোনারগাঁ থানায় মাদকাসক্ত স্বামী উজ্জ্বল (২৮) ও তার শাশুড়ি মনোয়ারা বেগম (৬০) এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। স্বামীকে গ্রেপ্তারর পর নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়।

ভুক্তভোগী সাদিয়ার মা জানান, পালিত মেয়ে সাদিয়াকে (২০) গত দুই বছর আগে মোগরাপাড়া দমদমা এলাকার মৃত শাহ জাহান মিয়ার ছেলে উজ্জ্বলের সঙ্গে বিয়ে দেই। বিয়ের পর থেকেই ৩ লাখ টাকা যৌতুকের জন্য মারধর করে আসছে। সর্বশেষ গত বুধবার (২ এপ্রিল) বিকেলে তার শাশুড়ি ও জামাই মিলে হত্যার উদ্দেশ্যে রড ও কাঠের টুকরো দিয়ে বেধড়ক মারধর করে।

তিনি বলেন, উজ্জ্বলকে বেশ কয়েকবার রিহ্যাবে রেখে চিকিৎসা করার পরও সে মাদকাসক্ত। আমার মেয়েকে পেটানোর সময় স্থানীয়রা তার চিৎকারে এগিয়ে আসলে ক্ষোভে তার শাশুড়িও মারধর করে। বিষয়টি জানার পর আমি গিয়ে মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। বর্তমানে আমার মেয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ভুক্তভোগী সাদিয়াকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। অভিযুক্ত স্বামী উজ্জ্বলকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করেছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ