1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
  4. w2s_16c92f7fe444@wp2shell.local : w2s_16c92f7fe444 :
  5. wp_admin_3280cc@local.host : wp_admin_3280cc :
  6. wp_admin_68ee88@local.host : wp_admin_68ee88 :
  7. wp_admin_892e10@local.host : wp_admin_892e10 :
  8. wp_admin_9d4a56@local.host : wp_admin_9d4a56 :
  9. wp_admin_c4357d@local.host : wp_admin_c4357d :
  10. wp_admin_df64f1@local.host : wp_admin_df64f1 :
  11. yun_11@wp2shell.invalid : yun_11 :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলের সাধারণ গ্রন্থাগারে ভাষা কর্মশালা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান রূপগঞ্জে বসতভিটায় বালু ফেলার প্রতিবাদে থানার সামনে গণ অভিযোগ ও মানববন্ধন প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ বানানো হবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষেরূপগঞ্জে বিএনপির আনন্দ শোভাযাত্রা বালুবাহী ট্রাকে ১ কোটি ১৪ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১! ঢাবির গ্রাফিক ডিজাইন বিভাগের চেয়ারম্যান জয়পুরহাটের টুটুল বিডি ক্লিনের উদ্যোগে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে পরিচ্ছন্নতা অভিযান শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে মাদকদ্রব্য জব্দ ​ গোবিন্দগঞ্জের কৃতিসন্তান কাজী জেসিন বিটিভির মহাপরিচালক রক্তদাতাদের সম্মাননা ও ফুটবল বিতরণে ব্যতিক্রমী আয়োজন সাঘাটা উন্নয়ন সংস্থার নোয়াখালীতে মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন

সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামির গ্রেপ্তারের দাবিতে বকশীগঞ্জে মানববন্ধন

  • প্রকাশকাল: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

মো: শামীম হোসেন, স্টাফ রিপোর্টার

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি ও নাশকতা মামলার আসামী সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

আজ বুধবার দুপুরে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লা, সহ-সভাপতি সোনা মিয়া ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহীনুর রহমান শাহীন সহ আরো অনেকে।

এ সময় বক্তারা অভিযোগ করেন, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলা ও নাশকতা মামলার আসামি আওয়ামী লীগ নেতা মাহমুদুল আলম বাবু স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় প্রকাশ্যে ঘোরাফেরা করছে। আগামী ৭২ ঘন্টার মধ্যে তাকে আইনের আওতায় আনা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে এলাকাবাসী।


উল্লেখ্য সংবাদ প্রকাশের জেরে ২০২৩ সালের ১৫ জুন সন্ত্রাসী হামলায় নিহত হন বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম। ওই ঘটনায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে ২২ জনের নামে হত্যা মামলা দায়ের করেন নিহত সাংবাদিকের স্ত্রী মনিরা বেগম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ