1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
  4. w2s_16c92f7fe444@wp2shell.local : w2s_16c92f7fe444 :
  5. wp_admin_3280cc@local.host : wp_admin_3280cc :
  6. wp_admin_68ee88@local.host : wp_admin_68ee88 :
  7. wp_admin_892e10@local.host : wp_admin_892e10 :
  8. wp_admin_9d4a56@local.host : wp_admin_9d4a56 :
  9. wp_admin_c4357d@local.host : wp_admin_c4357d :
  10. wp_admin_df64f1@local.host : wp_admin_df64f1 :
  11. yun_11@wp2shell.invalid : yun_11 :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলের সাধারণ গ্রন্থাগারে ভাষা কর্মশালা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান রূপগঞ্জে বসতভিটায় বালু ফেলার প্রতিবাদে থানার সামনে গণ অভিযোগ ও মানববন্ধন প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ বানানো হবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষেরূপগঞ্জে বিএনপির আনন্দ শোভাযাত্রা বালুবাহী ট্রাকে ১ কোটি ১৪ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১! ঢাবির গ্রাফিক ডিজাইন বিভাগের চেয়ারম্যান জয়পুরহাটের টুটুল বিডি ক্লিনের উদ্যোগে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে পরিচ্ছন্নতা অভিযান শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে মাদকদ্রব্য জব্দ ​ গোবিন্দগঞ্জের কৃতিসন্তান কাজী জেসিন বিটিভির মহাপরিচালক রক্তদাতাদের সম্মাননা ও ফুটবল বিতরণে ব্যতিক্রমী আয়োজন সাঘাটা উন্নয়ন সংস্থার নোয়াখালীতে মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন

লাকসামে কর্মী সম্মেলনে সেক্রেটারি জেনারেলের আগমন উপলক্ষে জামায়াতের স্বাগত মিছিল

  • প্রকাশকাল: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

সেলিম চৌধুরী হীরাঃ

আগামী ১৮ এপ্রিল কর্মী সম্মেলনে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের আগমন উপলক্ষে লাকসামে জামায়াতের স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম হাউজিং এস্টেট জামে মসজিদের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কহমূহ প্রদক্ষিণ করে ব্যাংক রোড চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
লাকসাম পৌরসভা জামায়াতের আমির জয়নাল আবেদিন পাটোয়ারীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ডঃ সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী বলেন, বাংলাদেশের মানুষ বিভিন্ন মতবাদের অনুসারী সরকার ব্যবস্থা দেখেছেন। কিন্তু ইসলামী সরকার ব্যবস্থা দেখেননি। আগামীতে জামায়াতে ইসলামীকে ভোট দিয়ে ইসলামীক সরকার ব্যবস্থা কায়েমের মাধ্যমে এদেশের মানুষের আশা-আকাঙ্খার বাস্তব প্রতিফলন হবে ইনশাআল্লাহ। আগামীতে চাঁদাবাজ, দুর্নীতি, সন্ত্রাসমুক্ত, সমৃদ্ধ লাকসাম গড়ে তোলা হবে ইনশাআল্লাহ।
তিনি বলেন, আগামী ১৮ এপ্রিল কর্মী সম্মেলনের মাধ্যমে প্রমাণিত হবে লাকসামের মাটি জামায়াতে ইসলামীর ঘাঁটি। এ সময় তিনি সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আগামী ১৮ এপ্রিল সম্মেলন সফল করার আহবান জানান।

পৌরসভা জামাতের সেক্রেটারি মাওলানা মোঃ শহিদ উল্লাহ ও উপজেলা সেক্রেটারি জোবায়ের ফয়সালের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি অধ্যাপক রেজাউল করিম, কুমিল্লা জেলা আদালতের নারী ও শিশু ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন, উপজেলা জামায়াতের আমীর হাফেজ জহিরুল ইসলাম।
এ সময় উপজেলা জামায়াতের নায়েবে আমির হাফেজ মোশারফ হোসেন, পৌরসভা জামায়াতের সহ-সেক্রেটারি মাস্টার একেএম শাহ আলম, মোঃ নুরে আলম, ওয়ার্ড আমীর মাওলানা দেলোয়ার হোসেন, অধ্যাপক আবদুল কাহহার, আবু জাফর মোহাম্মদ সালেহ, মাওলানা আকতার হোসেন আজাদী, ফয়সাল মুন্সি, ইসলামী ছাত্রশিবির লাকসাম শহর সভাপতি নাজমুল ইসলাম, নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজ সভাপতি রিফাত হোসেন, উপজেলা পশ্চিম সভাপতি সাইফুল ইসলামসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের হাজারো নেতাকর্মী ও স্বাগত মিছিল ও সমাবেশে অংশ গ্রহণ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ