1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
  4. w2s_16c92f7fe444@wp2shell.local : w2s_16c92f7fe444 :
  5. wp_admin_3280cc@local.host : wp_admin_3280cc :
  6. wp_admin_68ee88@local.host : wp_admin_68ee88 :
  7. wp_admin_892e10@local.host : wp_admin_892e10 :
  8. wp_admin_9d4a56@local.host : wp_admin_9d4a56 :
  9. wp_admin_c4357d@local.host : wp_admin_c4357d :
  10. wp_admin_df64f1@local.host : wp_admin_df64f1 :
  11. yun_11@wp2shell.invalid : yun_11 :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলের সাধারণ গ্রন্থাগারে ভাষা কর্মশালা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান রূপগঞ্জে বসতভিটায় বালু ফেলার প্রতিবাদে থানার সামনে গণ অভিযোগ ও মানববন্ধন প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ বানানো হবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষেরূপগঞ্জে বিএনপির আনন্দ শোভাযাত্রা বালুবাহী ট্রাকে ১ কোটি ১৪ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১! ঢাবির গ্রাফিক ডিজাইন বিভাগের চেয়ারম্যান জয়পুরহাটের টুটুল বিডি ক্লিনের উদ্যোগে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে পরিচ্ছন্নতা অভিযান শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে মাদকদ্রব্য জব্দ ​ গোবিন্দগঞ্জের কৃতিসন্তান কাজী জেসিন বিটিভির মহাপরিচালক রক্তদাতাদের সম্মাননা ও ফুটবল বিতরণে ব্যতিক্রমী আয়োজন সাঘাটা উন্নয়ন সংস্থার নোয়াখালীতে মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে ৫৯বিজিবি’র বিওপি’র উদ্বোধন

  • প্রকাশকাল: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী শিবগঞ্জ এবং ভোলাহাট উপজেলার সীমান্তের জনসাধারণ এবং আন্তর্জাতিক সীমারেখার নিরাপত্তা প্রদানের জন্য মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) নিরলসভাবে কাজ করে আসছে। কিন্তু উক্ত ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ভোলাহাট উপজেলাধীন সীমান্তবর্তী এলাকায় অবস্থিত ভোলাহাট বিওপি ও জেকে পোলাডাংগা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা বড় এবং সীমান্ত হতে দূরে অবস্থিত হওয়ায় উক্ত বিওপিদ্বয়ের পক্ষে চোরাচালান দমনের জন্য টহল পরিচালনা করা খুবই কষ্টসাধ্য ছিল। উক্ত প্রেক্ষাপট বিবেচনা করে দায়িত্বপূর্ণ এলাকার ভারসাস্য রক্ষার্থে সদর দপ্তর বিজিবি’র নির্দেশনা অনুযায়ী সুরানপুর এবং খড়কপুর নামক স্থানদ্বয়ে নতুন ২টি বিওপি নির্মাণ করা হয়। উক্ত বিওপি ২টি’র নির্মাণ কাজ গত ২৪ ফেব্রুয়ারি ২০২১ তারিখে শুরু হয় এবং অপারেশনাল কার্যক্রম শুরু করার জন্য মঙ্গলবার (৮ এপ্রিল) বর্ডার গার্ড বাংলাদেশ, উত্তর-পশ্চিম রিজিয়ন সদর দপ্তর, রংপুর, রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান, এসজিপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ১ম পর্বে খড়কপুর বিওপি এবং ২য় পর্বে সুরানপুর বিওপি’র শুভ উদ্বোধন করেন। এছাড়াও-জাতীয় পতাকা উত্তোলন, বিশেষ মোনাজাত, বৃক্ষরোপন, এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, বিজিবি সদস্য ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। 

উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবি সেক্টর কমান্ডার, রাজশাহী, অধিনায়ক, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এবং স্টাফ অফিসারসহ বিভিন্ন পর্যায়ের সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বিওপি ২টি’র উদ্বোধন কার্যশেষে মহান আল্লাহ তায়ালার নিকট সন্তুষ্টি প্রকাশ করেন এবং বিজিবি’র কার্যক্রম পরিচালনায় স্থানীয় জনসাধারণসহ সকল শ্রেণী পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন। পরিশেষে বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে বিজিবি সদস্যরা সর্বদা সীমান্তে অর্পিত দায়িত্ব ন্যায় ও নিষ্ঠার সাথে পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ