1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
  4. w2s_16c92f7fe444@wp2shell.local : w2s_16c92f7fe444 :
  5. wp_admin_3280cc@local.host : wp_admin_3280cc :
  6. wp_admin_68ee88@local.host : wp_admin_68ee88 :
  7. wp_admin_892e10@local.host : wp_admin_892e10 :
  8. wp_admin_9d4a56@local.host : wp_admin_9d4a56 :
  9. wp_admin_c4357d@local.host : wp_admin_c4357d :
  10. wp_admin_df64f1@local.host : wp_admin_df64f1 :
  11. yun_11@wp2shell.invalid : yun_11 :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
সুভারকুটি কেন্দ্রীয় জামে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন শিক্ষকতার নক্ষত্রপতন ও এক অমলিন স্মৃতি: বিদায়বেলায় সাবেক প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম মোড়ল নরসিংদীর আলতাফ হোসেন এর বিরুদ্ধে অপপ্রচার দুঃখ প্রকাশ ও নিন্দা সচেতন মহলের উপমহাদেশের সুপরিচিত,জনপ্রিয় কবি ও কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : “সঠিক ঠিকানা” বাঞ্ছারামপুর ফেরিঘাটে নদীতে পড়ে যাওয়া ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় এখনো মেলেনি “ কালিয়াকৈরে চন্দ্রা-টিকেটের নামে প্রকাশ্য ডাকাতি,দালালের রাজত্ব- ক্ষুব্ধ যাত্রীরা,দেখার মত কেউ নেই ইটিপি চালু রাখার দাবিরূপগঞ্জে ডায়িং কারখানার বিরুদ্ধে পরিবেশ বিপন্নের অভিযোগ / পানি দূষণে মাছের মৃত্যু ও ফসলি জমি ক্ষতিগ্রস্থ রাজশাহীতে ইয়াবা সহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নরসিংদীতে কাকরোলের গ্রামে চাষিদের দুর্ভোগ কালিয়াকৈরে তুরাগ নদে পিকনিকের নামে নৌকায় তরুণ তরুণীর অসামাজিক কার্যকলাপে অতিষ্ঠ এলাকাবাসী ডুমুরিয়ার তালতলা নদী মাত্র এক বছরেই পুনরায় ভরাট: পুনঃখননের স্থায়িত্ব ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন

গাজায় গণহত্যার প্রতিবাদে ধামরাইয়ে ইসরাইল বিরোধী মিছিল-সমাবেশ

  • প্রকাশকাল: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

মোঃ বুলবুল খান পলাশ, স্টাফ রিপোর্টারঃ

ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলি বর্বর আগ্রাসন ও নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদ এবং গাজার জনগণের প্রতি সংহতি জানাতে ইসরাইল বিরোধী ঢাকার ধামরাইয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ করেছে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ জনগণ অংশ নেয়।

সোমবার (৭ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার থানা রোড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এসে জড়ো হয়ে প্রতিবাদ জানান তারা। পরে মিছিল নিয়ে ঢুলিভিটা হয়ে ধামরাই বাজারসহ পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে ’ইসরাইল নিপাত যাক’, ’আমার ভাই মরলো কেনো, জবাব চাই, জবাব চাই’, ’ইসরাইলি পণ্য, বয়কট, বয়কট’সহ বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, নিরীহ গাজাবাসীদের উপর বর্বরোচিত হামলায় হাজার হাজার সাধারণ জনগণ, শিশু ও নারী পুরুষ মারা যাচ্ছে। আজ বিশ্ব মানবতা কোথায়। গাজায় ইসরায়েলি দখলদার বাহিনী যেভাবে সাধারণ জনগণের উপর হামলা চালাচ্ছে আমরা তার নিন্দা জানাই। এর প্রতিবাদ জানাই। গাজাবাসীদের দিকে তাকালে মনে হয় আজ বিশ্ব মানবতা, নীতিনৈতিকতা ও বিবেক সব অন্ধকারে মিশে গেছে।

মানববন্ধনে অংশ নেওয়া জুবায়েদ আলম পিয়াস নামে এক শিক্ষার্থী বলেন, ইসরায়েল যুদ্ধ বন্ধ ঘোষণা করে কেন আবার ফিলিস্তিনের উপর হামলা করলো? তারা আইন লঙ্ঘন করেছে। আজ বিশ্ববাসীর কাছে অনুরোধ আপনারা গাজাবাসীদের পাশে দাঁড়ান। কেন আজ মুসলিম বিশ্ব চুপ করে আছেন। নিরীহ নিরস্ত্র মানুষের উপর হামলা করে হত্যা করা হচ্ছে তাদের। আজ তারা অসহায়। বিবেক কোথায়।

আদনান আহমেদ হাসান নামে আরেক শিক্ষার্থী বলেন, আজ বিশ্ব মানবতা চুপ কেন। আমেরিকার অস্ত্র দিয়ে ইসরায়েল ফিলিস্তিন গাজাবাসীদের উপর নির্মম গণহত্যা চালাচ্ছে। নারী পুরুষ ছোট শিশুসহ কেউ বাদ পড়ছে না। সকলকেই ধরে ধরে হত্যা করছে। বিশ্ব বিবেকের কাছে আজ প্রশ্ন কেন এই বর্বরতা, নিঃসংশতা। এই হামলা বন্ধ করতে হবে।

দ্য ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস ইন প্যালেস্টাইন এর ডাকা বিশ্বজুড়ে সর্বাত্মক অবরোধে সাড়া দিয়ে ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয়, ধামরাই সরকারি হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ, আফাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ, কালামপুর ভালুম আতাউর রহমান খান স্কুল এন্ড কলেজসহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সকল ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ থেকে বিরত থাকে।

কর্মসূচীতে অংশগ্রহনকারীরা গণহত্যা বন্ধে দ্রুত জাতিসংঘসহ সংশ্লিষ্টরা যাতে ব্যবস্থা গ্রহণ করেন সেই দাবি জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ