1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম
ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক কিন্ডারগার্টেন নিয়ে এত ভয় কেন?প্রতিযোগিতা হোক, মান বাড়ুক প্রাথমিক শিক্ষার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ, করলেন দিনাজপুর-১ এমপি আলহাজ্ব মো মনজুরুল ইসলাম গাইবান্ধায় মানবাধিকার সংস্থার জেলা কমিটি অনুমোদন সাজাপ্রাপ্ত পলাতক আসামি পুলিশের হাতে কট ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধ ও সুরক্ষা এবং ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সাঘাটায় ইউএনও আশরাফুল কবীরের বিদায় সংবর্ধনা পুশবিরোধী অভিযান: ১০০ কেজি চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনাপিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে বিজিবি-র র‌্যাবের যৌথ অভিযান: ১০ টন ভারতীয় জিসহ আটক ৩ গাইবান্ধায় সিদ্দিকিয়া মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

কলাপাড়া অদম্য-৯৭ ব্যাচের আলোচনাসভা, দোয়া ও ইফতার অনুষ্ঠিত।।

  • প্রকাশকাল: রবিবার, ৩০ মার্চ, ২০২৫

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি।।
“প্রাণের স্পন্দনে বন্ধুত্বের বন্ধনে, অদম্য-৯৭” স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় ব্যাচভিত্তিক সংগঠন এসএসসি অদম্য ৯৭ এর আলোচনা সভা ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার(৩০ মার্চ) আসর নামাজ বাদ কলাপাড়া পৌর শহরের নতুন বাজারস্থ সংগঠনের অফিসের ছাদে শতাধিক বন্ধুদের উপস্থিতিতে এই ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়।২৮ বছরের একসাথে পথ চলা বন্ধুদের কাছে পেয়ে এ সময় অনেকে আবেগ আপ্লুত হয়ে ওঠেন। ঢাকা, চট্টগ্রাম, বরিশাল সহ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বন্ধুরা একত্রিত হলে এক আনন্দঘনক পরিবেশের সৃষ্টি হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, আবুল হাসানাত রিমন শিকদার, ডা.আমিনুল ইসলাম, মাইনুল হোসেন রুবেল, মোয়াজ্জেম হোসেন, রেহান উদ্দিন, আরিফুর রহমান মিরাজ, রুস্তম আলী, বাউল শাহীন, সোহাগ, হিরন ও সজিব। বক্তারা সংগঠনের উন্নয়ন এবং অগ্রগতি সেইসাথে বন্ধুত্বের বন্ধন অটুট রাখতে সকল বন্ধুদের সহযোগিতা কামনা করেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন অদম্য-৯৭ ব্যাচের বন্ধু আমিনুল ইসলাম শামিম।

অদম্য-৯৭ ব্যাচের মুখপাত্র ডাক্তার আমিনুল ইসলাম বলেন, সেই ছোট সংগঠন যে কত বড় হয়ে গেছে তা আজকের অনুষ্ঠান থেকে উপলব্ধি করা যায়। তিনি আরও বলেন,সংগঠনের পরিধি আরও বৃদ্ধি করে সামাজিক কর্মকান্ডে নিজেদের আরও বেশি করে সম্পৃক্ত করতে কাজ করে যাচ্ছি আমারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ