1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম
সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসা ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত: শিক্ষার মানোন্নয়নে জোর দেওয়ার আহ্বান বীরগঞ্জের সিংড়া জাতীয় উদ্যানে শিক্ষার্থীদের বিদ্যালয়ভিত্তিক প্রকৃতি শিক্ষা কার্যক্রম সাইফুল্লাহ বারী হত্যা মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবিতে সাঘাটায় মানববন্ধন নবীনগরে পারিবারিক কলহের জেরে ব্যক্তির মৃত্যু! সাংবাদিক নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময় তানোরে মাদ্রাসা ছাত্রীকে যৌন হয়রানি নাচোলে ডিএনসির অভিযানে এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১ কুড়িগ্রাম সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স পুলিশ লাইন্সে “বুদুম বাঁশ” চারা রোপণ করেন পুলিশ সুপার, দিনাজপুর মহোদয়” বেগমগঞ্জ থানার কার্যক্রমে সন্তোষ, অপরাধ দমনে আরও তৎপর হওয়ার নির্দেশ

পথশিশু ফাউন্ডেশন এর উদ্যোগের সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার

  • প্রকাশকাল: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

এস,এম, মনির হোসেন জীবন –
ঈদ মানে খুশি, ঈদ মানে নতুন পোশাক, ঈদ মানে পরিবার-বন্ধুদের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্ত। কিন্তু অনেক শিশুর কাছে এই আনন্দ অধরা থেকে যায়। সেই বাস্তবতাকে বদলানোর স্বপ্ন নিয়ে পথ শিশু ফাউন্ডেশন আয়োজন করলো পথ শিশুদের জন্য ঈদ উৎসব-২০২৫।
বুধবার (২৬ মার্চ) উত্তরায় ভুতের আড্ডা রেস্টুরেন্টে এই উৎসব উদযাপিত হয়।

এই আয়োজনে অংশ নেয় একশ’রও বেশি পথশিশু। এদিন শুধু শিশু নয়,শিশুদের সাথে উপস্থিত ছিলেন তাদের পিতা-মাতাও, পথশিশু ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের জন্যও ছিল এক বিশেষ অভিজ্ঞতা। তারা তাদের সময়, ভালবাসা ও আন্তরিকতা দিয়ে পথশিশুদের নিয়ে ঈদ আনন্দময় করে তোলে।

পথশিশু ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা বলেন, এই আয়োজন শুধু নির্দিষ্ট এক দিনের জন্য নয়, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেয়ার একটি বার্তা। এটি একটি উদ্যোগ, যেখানে ভালবাসার বন্ধন গড়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেখ মোঃ মিজানুর রহমান অতিরিক্ত ডিআইজি বাংলাদেশ পুলিশ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ন আহবায়ক আফাজ উদ্দিন আফাজ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিনখান থানা বিএনপির আহবায়ক হেলাল তালুকদার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় তাতী দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: বেলায়েত হোসেন বাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: রাহাত খান বিপিএম, দৈনিক দিনকালের সিনিয়র কর্মকর্তা মো:আবু মুসা,উত্তরা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম , অধ্যাপক শেখ মাহমুদ আলম, ভিন্নমাএা পত্রিকার সম্পাদক মোহাম্মদ মাসুম বিল্লাহ,উত্তরা প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইব্রাহিম হাসান, সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবির, সাংবাদিক ইয়াসিন মিয়া,বাংলাভিশন টিভির সাংবাদিক ফারজানা আফরোজ কুমি,
দক্ষিনখান থানা বিএনপি নেতা সবুজ সহ প্রমুখ।

উক্ত অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন, টঙ্গী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ্ ইকবাল।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,পথ শিশু ফাউন্ডেশনের চেয়ারম্যান ফরিদ আহমেদ নয়ন, তিনি বলেন আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। কোন পথ শিশু ঈদ আনন্দ থেকে বঞ্চিত থাকুক আমরা চাই না। আজ আমাদের ফাউন্ডেশন উদ্যোগে শতাধিক সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার দিয়েছি। আগামীদিনে ৫০০ থেকে ১০০০ পথশিশুকে নতুন জামা কাপড় দিয়ে তাদের মুখে হাসি ফুটিয়ে তুলবো। উপস্থিত মঞ্চে সকল সম্মানিত মেহমানগন ফরিদ আহমেদ নয়নের এর মহতি উদ্যোগের জন্য প্রশংসা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ