1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান শিক্ষার পাশাপাশি ভালো মানুষ হতে হবে ফারজানা ইয়াসমিন উপজেলা নির্বাহী অফিসার আমতলীতে বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে যুবদল আহবায়কের সংবাদ সম্মেলন! রাজশাহীতে অপরাধ দমনে পুলিশি টহল জোরদার ডিএনসির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ আটক ১ কাদের মির্জার বিরুদ্ধে ১ কোটি ১৯ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগ কোটি টাকার মানবপাচার রোধ প্রকল্প কেবল শহরকেন্দ্রিক সেমিনারে সীমাবদ্ধ: গাইবান্ধার চরে বাড়ছে সিন্ডিকেটের দৌরাত্ম্য প্রয়াত শিক্ষকদের শ্রদ্ধা ও অবসরপ্রাপ্তদের সম্মান জানিয়ে নজির গড়ল কলানবগ্রাম চক্র নোয়াখালীতে চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মো. নাজিমুল হককে ফুলেল শুভেচ্ছা কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত দুর্নীতির সংবাদ প্রকাশের পর দুই সাংবাদিকের ওপর হামলা, থানায় মামলা না নেওয়ার অভিযোগ

কলাপাড়া দিনব্যাপী বিএনপির বর্ধিত সভা

  • প্রকাশকাল: শনিবার, ২২ মার্চ, ২০২৫

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কলাপাড়া উপজেলা, কলাপাড়া পৌর, মহিপুর থানা ও কুয়াকাটা পৌর শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন শিকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জাফরুজ্জামান খোকন হাওলাদার, কলাপাড়া পৌর বিএনপি’র সভাপতি গাজী মোহাম্মদ ফারুক,সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাবেক উপজেলা বিএনপির আহবায়ক মো.মনিরুজ্জামান, সাবেক বিএনপি নেতা পৌর শহর ব্যাবসায়ী সমিতির সভাপতি নুরুল হক মুন্সি,
কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মুসল্লী, মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, কলাপাড়া বিএনপির ৪টি ইউনিটের সকল সদস্যবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু,কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহজাহান পারভেজ এবং কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো.মতিউর রহমান হাওলাদার। অনুষ্ঠানে উপস্থিত প্রায় সকল সদস্যরা তাদের বক্তব্যের মাধ্যমে উপজেলার ৪টি ইউনিটের সাংগঠনিক কার্যক্রম এবং সমস্যাগুলো তুলে ধরেন। সিনিয়র নেতৃবৃন্দ তাদের সকল প্রশ্নের জবাব প্রদান করেন। পরে দোয়া মিলাদ এবং ইফতারের মাধ্যমে আআনুষ্ঠানিকতা শেষ হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ