1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
অ্যাপসের মাধ্যমে সার সুপারিশ কার্যক্রম পরিদর্শন টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি: গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু ​ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ৩৭০ বোতল ইস্কাফ সিরাপ হেরোইন ও গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার স্বপ্ন থেমে গেল পিংকির, শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাগেরহাটে ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেপ্তার নদী রক্ষার দাবিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা যুবকের বস্তাবর সীমান্তে ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারী আটক। দীর্ঘ প্রতীক্ষার অবসান: কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু, প্রথম দিনে গেলেন ৮০০-র বেশি পর্যটক ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত‎ বীরগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর চক্রের এক সদস্য গ্রেপ্তার কালিয়াকৈরে মৌলিক প্রশিক্ষণের সমাপনী প্যারেড, অঙ্গীভূত আনসার(জাতীয় নিরাপত্তায় পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের)

বাগেরহাটে ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চাঁপাতলা গ্রামে বসতবাড়িতে ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে নগদ টাকা, একটি বাটন মোবাইল ফোন ও বিক্রি করা স্বর্ণালংকারের মধ্যে ২ ভরি ৫ আনা গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) বাগেরহাট জেলা পুলিশ
সুপার মোঃ জামিরুল ইসলাম জানান।

পুলিশ জানায়, গত ১৪ অক্টোবর রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটে বাগেরহাট সদর উপজেলার ৬ নম্বর যাত্রাপুর ইউনিয়নের চাঁপাতলা পূর্বপাড়া গ্রামের শেখ আতিয়ার রহমান ও তার স্ত্রী রেহেনা বেগম ঘুমিয়ে ছিলেন। এ সময় মুখোশ পরা তিনজন দুর্বৃত্ত জানালা ভেঙে ঘরে প্রবেশ করে তাদের দুই হাত বেঁধে ফেলে। পরে ঘরের স্টিলের আলমারি ভেঙে নগদ ২ লাখ ৪৫ হাজার টাকা, ৭ ভরি স্বর্ণালংকার ও একটি বাটন মোবাইল ফোনসহ আনুমানিক ১৮ লাখ ৮০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় শেখ আতিয়ার রহমানের ছেলে শেখ ওমর ফারুক বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় মামলা করেন। মামলাটি ১৪ অক্টোবর দায়ের করা হয়। এরপর জেলা গোয়েন্দা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করে অভিযান শুরু করে।

পুলিশের তথ্যমতে, ৪ নভেম্বর সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে নড়াইলের লোহাগড়া এলাকা থেকে মো. হাসিব শেখ (২৩) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত ১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। পরে একই দিন রাত ১০টা ১৫ মিনিটে ঢাকার মিরপুর এলাকা থেকে মো. ইনামুল বিশ্বাস ওরফে এনা (৩৭) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে লুট হওয়া একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

হাসিবের দেওয়া তথ্য ও প্রযুক্তির সহায়তায় ৫ নভেম্বর রাত ১২টা ১৫ মিনিটে ঢাকার দক্ষিণখান এলাকা থেকে ডাকাতির ঘটনায় জড়িত মূল অভিযুক্ত আব্দুর নূর তুষার ওরফে হৃদয় (৩১) কে গ্রেপ্তার করা হয়। তার ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে ৩০ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।

পরবর্তী সময়ে তুষারের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত স্বর্ণালংকারের ক্রেতা আব্দুর রশিদ (৩২) কে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে গলিত অবস্থায় ২ ভরি ৫ আনা স্বর্ণ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তার চারজনই আন্তজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য। তাদের মধ্যে আব্দুর নূর তুষার ওরফে হৃদয়ের বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা ও চুরিসহ বিভিন্ন অপরাধে মোট ৯টি মামলা রয়েছে। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম বলেন, বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চাঁপাতলা গ্রামে ডাকাতির ঘটনার পর জেলা গোয়েন্দা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করে অভিযান পরিচালনা করে। এ ঘটনায় আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে লুণ্ঠিত নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে একজনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ৯টি মামলা রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ