1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
অ্যাপসের মাধ্যমে সার সুপারিশ কার্যক্রম পরিদর্শন টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি: গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু ​ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ৩৭০ বোতল ইস্কাফ সিরাপ হেরোইন ও গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার স্বপ্ন থেমে গেল পিংকির, শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাগেরহাটে ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেপ্তার নদী রক্ষার দাবিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা যুবকের বস্তাবর সীমান্তে ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারী আটক। দীর্ঘ প্রতীক্ষার অবসান: কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু, প্রথম দিনে গেলেন ৮০০-র বেশি পর্যটক ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত‎ বীরগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর চক্রের এক সদস্য গ্রেপ্তার কালিয়াকৈরে মৌলিক প্রশিক্ষণের সমাপনী প্যারেড, অঙ্গীভূত আনসার(জাতীয় নিরাপত্তায় পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের)

নদী রক্ষার দাবিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা যুবকের

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটে নদীর পাড় দখলমুক্ত করার দাবি জানাতে ব্যতিক্রমী প্রতিবাদের আশ্রয় নিয়েছেন অজ্ঞাত এক ব্যক্তি। কোনো ব্যানার কিংবা ফেস্টুন নয়, জাতীয় পতাকার আদলে তৈরি সবুজ টি-শার্টে লাল বৃত্ত একে তাতে লিখেছেন প্রধানমন্ত্রীর উদ্দেশে বার্তা। পরে সেটি ঝুলিয়ে দেওয়া হয়েছে বাগেরহাট প্রেসক্লাবের সামনের সড়কের একটি খুঁটিতে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে প্রেসক্লাবের সামনে টি-শার্টটি ঝুলতে দেখা যায়। এতে লেখা রয়েছে, ‘বাগেরহাটে স্বাগতম পিনু ভাই। দখল হয়ে গেছে নদীর পাড়, তুমি কি তা ঠেকাতে পারো, Please।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাট সফর ঘিরে জেলার মানুষের মধ্যে যখন নানা প্রত্যাশা তৈরি হয়েছে, তখন নদীর পাড় দখল বন্ধের দাবিতে এমন প্রতিবাদ স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে।

সাংবাদিক মো. শহিদুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি তুলে ধরেন। তার ভাষ্য, প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে কেউ একজন নিজের প্রত্যাশার কথা এভাবেই প্রকাশ করেছেন। হয়তো সরাসরি প্রধানমন্ত্রীর নজরে আসবে না, কিন্তু সাংবাদিকদের চোখে পড়লে সংবাদ হবে, আর সেই সংবাদ কোনোভাবে তার দৃষ্টিগোচর হতে পারে-এমন আশাতেই টি-শার্টটি ঝুলিয়ে রাখা হয়েছে।

শহিদুল ইসলাম মনে করেন, নদীর পাড় ও জমি দখল বন্ধের দাবি শুধু একজনের নয়, এ অঞ্চলের অনেক মানুষেরই। তাদের প্রত্যাশা, অবৈধ দখল বন্ধ হবে, রক্ষা পাবে নদী ও নদীর পাড়।

বাগেরহাটের নদ-নদী ও খাল দখলমুক্ত করার দাবি দীর্ঘদিনের। বিশেষ করে শহরের ভৈরব ও দড়াটানা নদীর বিভিন্ন অংশে অবৈধ দখল ও স্থাপনা নির্মাণের অভিযোগ রয়েছে। এতে কোথাও কোথাও নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়ে পানিপ্রবাহের পথ সংকুচিত হয়েছে। এর প্রভাব পড়ছে পরিবেশ, জীববৈচিত্র্য এবং নদীনির্ভর মানুষের জীবন-জীবিকায়।

এর আগে গত ২৬ জুলাই নদী ও খাল দখলমুক্ত করার দাবিতে বাগেরহাটে তরুণদের উদ্যোগে অবস্থান কর্মসূচি পালিত হয়। ওই কর্মসূচি থেকে সরকারি রেকর্ডভুক্ত নদী-খালের সীমানা নির্ধারণ, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং জলাধার সংরক্ষণের দাবি জানানো হয়েছিল।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে খুঁটিতে ঝুলিয়ে রাখা একটি টি-শার্ট তাই কেবল প্রতীকী প্রতিবাদ নয়, নদী রক্ষায় স্থানীয় মানুষের দীর্ঘদিনের প্রত্যাশারও বহিঃপ্রকাশ। কে বা কারা এটি ঝুলিয়েছেন, তা জানা যায়নি। তবে তাদের এই বার্তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে কি না, সেটিই এখন দেখার বিষয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ