1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম
দীর্ঘ প্রতীক্ষার অবসান: কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু, প্রথম দিনে গেলেন ৮০০-র বেশি পর্যটক ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত‎ বীরগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর চক্রের এক সদস্য গ্রেপ্তার কালিয়াকৈরে মৌলিক প্রশিক্ষণের সমাপনী প্যারেড, অঙ্গীভূত আনসার(জাতীয় নিরাপত্তায় পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের) নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ২৪ ঘণ্টায় আটক ৬৭ জন, ৮ জনের কারাদণ্ড চকরিয়ায় ৪০ বছর বয়সী নারী নিখোঁজ, মায়ের অপেক্ষায় অশ্রুসিক্ত দুই সন্তান নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৫৬ বোতল নেশাজাতীয় ইস্কাফ সিরাপ আটক ​মাহিদুল ইসলাম ফরহাদচাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি রাজশাহীতে চলছে বিভাগীয় বইমেলা চুরির বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা ঠাকুরগাঁওয়ে ৬ দিনব্যাপী তৃতীয় আঞ্চলিক কাব ক্যাম্পুরি ২৬ উপলক্ষে প্রেস ব্রিফিং

দীর্ঘ প্রতীক্ষার অবসান: কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু, প্রথম দিনে গেলেন ৮০০-র বেশি পর্যটক

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

মোহাম্মদ হোসাইন
কক্সবাজার (৫ নভেম্বর ২৬):

নানা জটিলতা ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে শুরু হয়েছে পর্যটকবাহী জাহাজ চলাচল। চলতি পর্যটন মৌসুমের প্রথম দিনে সকালে কক্সবাজার শহরের নুনিয়ারছড়াস্থ বিআইডব্লিউটিএ ঘাট থেকে আটশ’রও বেশি পর্যটক নিয়ে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রা করে ‘এমভি বার আউলিয়া’।

​জাহাজ চলাচল শুরুর মধ্য দিয়ে দ্বীপকেন্দ্রিক পর্যটন ব্যবসায় নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। প্রশাসনিক ও পরিবেশগত বিভিন্ন অনুমোদন জটিলতার কারণে নির্ধারিত সময়ের কয়েক দিন পর এই রুট চালু হলো।

​সেন্টমার্টিনের প্রতিবেশগত ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারি নির্দেশনা কঠোরভাবে অনুসরণের ওপর জোর দেওয়া হয়েছে। দ্বীপে প্লাস্টিক বর্জ্য ফেলা রোধ এবং পরিবেশ সংরক্ষণে পর্যটকদের সচেতন থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে মৌসুমের প্রথম দিনে টিকিট বিক্রি নিয়ে পর্যটকদের কিছু অভিযোগ ও বাড়তি ভাড়ার গুঞ্জন থাকলেও সেন্টমার্টিন ভ্রমণে আসা পর্যটকদের মাঝে ছিল ব্যাপক উদ্দীপনা ও উচ্ছ্বাস। 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ