1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
কোম্পানীগঞ্জে মাটিবাহী ট্রাকের চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু পানছড়িতে ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ব্লাড ক্যানসারে আক্রান্ত জিলান, বাঁচতে প্রয়োজন ব্যয়বহুল চিকিৎসা নরসিংদীর শিবপু‌রে নকল বি‌ড়ির কারখানার এন এস আই এর সন্ধান মূল হোতা নেপাল দত্ত আটক। ‘করব সমবায়, গড়ব দেশ’ স্লোগানে ভূল্লীতে জাতীয় সমবায় দিবস উদযাপন নরসিংদী জেলাতে ঘরে ঘরে উঠছে আগুনী ধান, নতুন ধানের ঘ্রাণে গ্রামজুড়ে উৎসবের আমেজ আকিব ইয়ার্ণ ট্রেডিংয়ের বিরুদ্ধে বন্ডের সুতা খোলাবাজারে বিক্রির অভিযোগ, গোডাউনে অভিযানের দাবি চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত যে পাহাড় ছিল জীবিকার আশ্রয়, আজ সেখানে নিরাপত্তার হাহাকার সিকদার বাজার দোকান মালিক সমিতির নির্বাচনে ইউনুস, আবুল কালাম কালু ও সুজন বড়ুয়ার জয় বাগেরহাট সফরকে কেন্দ্র করে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ২৪ ঘণ্টায় আটক ৬৭ জন, ৮ জনের কারাদণ্ড

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

নোয়াখালী জেলার বিভিন্ন থানা এলাকায় কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধে জেলা পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৬৭ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে পূর্বের মামলায় ২ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া ৮ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। অবশিষ্ট ৫৭ জনকে মুচলেকা গ্রহণপূর্বক পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) নোয়াখালী জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াখালী জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া রোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে জেলার বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় গত ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৫ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মোট ৬৭ জনকে আটক করা হয়।

থানাভিত্তিক অভিযানের তথ্যে জানা যায়, সুধারাম মডেল থানায় ৮ জনকে আটক করা হয়। তাদের মধ্যে পূর্বের মামলায় ২ জনকে গ্রেফতার দেখানো হয়েছে এবং বাকি ৬ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

বেগমগঞ্জ মডেল থানায় সর্বোচ্চ ২২ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৮ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।

এছাড়া কোম্পানীগঞ্জ থানায় ৪ জন, কবিরহাট থানায় ৫ জন, সোনাইমুড়ী থানায় ৪ জন, চাটখিল থানায় ১০ জন, চরজব্বর থানায় ৮ জন এবং হাতিয়া থানায় ৬ জনকে আটক করে মুচলেকা গ্রহণপূর্বক পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

জেলা পুলিশ জানায়, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও অপরাধপ্রবণতা প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। পাশাপাশি কিশোরদের সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সমাজের সর্বস্তরের মানুষের সমন্বয়ে জনসচেতনতামূলক ও সামাজিক প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

এ বিষয়ে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন জানান, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, কিশোরদের অপরাধ থেকে দূরে রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ