1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম
মানবতার গান রামগড়ে এলজি ও গুলিসহ ইউপিডিএফের কালেক্টর আটক পানছড়িতে বিজিবির অভিযানে সেগুন কাঠ জব্দ, মূল্য ৪০ হাজার টাকা খাজা বাবার অসাম্প্রদায়িক ভারতের স্বপ্নভঙ্গ: জিন্নাহর রাজনীতি যেভাবে সব মানুষের ইন্ডিয়াকে রামরাষ্ট্রে রূপান্তর করল পুলিশ ফাঁড়িতে নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের মৃত্যু বাবাকে হারানোর শোক বুকে নিয়ে এইচএসসিতে জিপিএ-৫ পেল লিজা স্বপ্ন চিকিৎসক টেকনাফে মাদকের চালান আত্মসাতের অভিযোগে নির্যাতন, নিহত ১; আহত ২,নিখোঁজ ১ রোজিনা প্রতিবন্ধী হয়েও উচ্চ শিক্ষিত বাগেরহাটে ঘেরের মাছ লুট, নিঃস্ব পরিবার ইউনিয়ন পরিষদে ‘দফাদার’ পদের নাম পরিবর্তন, এখন থেকে ‘গ্রাম পুলিশ প্রধান’; ‘মহল্লাদার’ হবেন ‘গ্রাম পুলিশ’ সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযান: অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, জিম্মি ৫ জেলে মুক্ত

পুলিশ ফাঁড়িতে নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের মৃত্যু

  • প্রকাশকাল: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সার কারখানা পুলিশ ফাঁড়ির নিজ কক্ষে নিজের সার্ভিস পিস্তলের গুলিতে জাহাঙ্গীর আলম তালুকদার (৫২) নামে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম আশুগঞ্জ সার কারখানার নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুর গ্রামের মৃত আলী আকবর তালুকদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার ফজরের নামাজ আদায় করে হাঁটতে বের হন এসআই জাহাঙ্গীর আলম। হাঁটা শেষে পুলিশ ফাঁড়িতে ফিরে আসেন তিনি। এর কিছুক্ষণ পর ফাঁড়ির ভেতর থেকে গুলির শব্দ শুনতে পান অন্য পুলিশ সদস্যরা। পরে তাঁর কক্ষে গিয়ে মেঝেতে রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখেন তাঁরা।

এ সময় মরদেহের পাশেই তাঁর ব্যবহৃত সার্ভিস পিস্তলটি পড়ে ছিল।প্রাথমিকভাবে নিজের নামে ইস্যু করা পিস্তল দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। তবে কী কারণে তিনি এমন ঘটনা ঘটিয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিম জানান, খবর পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় পুলিশ তদন্ত করছে। ময়নাতদন্ত ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ