1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
বাগেরহাটে ঘেরের মাছ লুট, নিঃস্ব পরিবার ইউনিয়ন পরিষদে ‘দফাদার’ পদের নাম পরিবর্তন, এখন থেকে ‘গ্রাম পুলিশ প্রধান’; ‘মহল্লাদার’ হবেন ‘গ্রাম পুলিশ’ সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযান: অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, জিম্মি ৫ জেলে মুক্ত দক্ষিণ গফরগাঁও অবৈধ ড্রামচিমনি বিশিষ্ট তিনটি ইট বাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা কাস্টমস গোয়েন্দা জাহাঙ্গীরের খুঁটির জোর কোথায়! বাংলাদেশ সোলার এক্সপোতে প্রথম পুরস্কার পেলেন বীরগঞ্জের কালাপুর গ্রামের মেয়ে সানজিদা আরফিন কালিয়াকৈরে তুরাগ নদীতে বন্ধুদের সাথে সাতার কাটতে গিয়ে নিখোজ গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকের ধাওয়া-পাল্টা ধাওয়া যশোরের কুয়াদায় গভীর রাতে সড়ক মেরামতে নেমে পড়লেন বিএনপি নেতা বাদল হোসেন বাবু চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল ও রামদাসহ গ্রেপ্তার ২ কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকের ধাওয়া-পাল্টা ধাওয়া

ইউনিয়ন পরিষদে ‘দফাদার’ পদের নাম পরিবর্তন, এখন থেকে ‘গ্রাম পুলিশ প্রধান’; ‘মহল্লাদার’ হবেন ‘গ্রাম পুলিশ’

  • প্রকাশকাল: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

মোহাম্মদ হোসাইন

ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর পদবিতে পরিবর্তন এনেছে সরকার। এখন থেকে ‘দফাদার’ পদের পরিবর্তে ‘গ্রাম পুলিশ প্রধান’ এবং ‘মহল্লাদার’ পদের পরিবর্তে ‘গ্রাম পুলিশ’ শব্দ ব্যবহার করা হবে।

মঙ্গলবার (৩ নভেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. বোরহান উদ্দীনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনী-সংক্রান্ত বিধিমালায় গুরুত্বপূর্ণ সংশোধনী এনেছে। এ বিষয়ে গত ১ নভেম্বর একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ (২০০৯ সালের ৬১ নম্বর আইন)-এর ৯৬ ও ৪৮ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) গ্রাম পুলিশ বাহিনীর গঠন, প্রশিক্ষণ, শৃঙ্খলা ও চাকরির শর্তাবলি সম্পর্কিত বিধিমালা, ২০১৫’-এর অধিকতর সংশোধন করেছে।

সংশোধিত বিধিমালা অনুযায়ী, এখন থেকে বিধিমালার সর্বত্র ‘দফাদার’ শব্দের পরিবর্তে ‘গ্রাম পুলিশ প্রধান’ এবং ‘মহল্লাদার’ শব্দের পরিবর্তে ‘গ্রাম পুলিশ’ শব্দ ব্যবহার করা হবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ