1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযান: অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, জিম্মি ৫ জেলে মুক্ত দক্ষিণ গফরগাঁও অবৈধ ড্রামচিমনি বিশিষ্ট তিনটি ইট বাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা কাস্টমস গোয়েন্দা জাহাঙ্গীরের খুঁটির জোর কোথায়! বাংলাদেশ সোলার এক্সপোতে প্রথম পুরস্কার পেলেন বীরগঞ্জের কালাপুর গ্রামের মেয়ে সানজিদা আরফিন কালিয়াকৈরে তুরাগ নদীতে বন্ধুদের সাথে সাতার কাটতে গিয়ে নিখোজ গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকের ধাওয়া-পাল্টা ধাওয়া যশোরের কুয়াদায় গভীর রাতে সড়ক মেরামতে নেমে পড়লেন বিএনপি নেতা বাদল হোসেন বাবু চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল ও রামদাসহ গ্রেপ্তার ২ কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকের ধাওয়া-পাল্টা ধাওয়া রূপগঞ্জে গৃহবধূকে কুপিয়ে টাকাও স্বর্ণালংকার ছিনতাই চাঁপাইনবাবগঞ্জে পাচারের উদ্দেশ্যে পরিবহনের সময় ৮০ বস্তা সার জব্দ, ডিলারসহ দুজনের কারাদণ্ড

কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকের ধাওয়া-পাল্টা ধাওয়া

  • প্রকাশকাল: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে ৫ম দিনেও গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দফায় দফায় অবরোধ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিল্পাঞ্চল গাজীপুরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা প্রথমে নগরীর মৌচাক,সফিপুর,পল্লী বিদ্যুৎ, চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ করেন আন্দোলন কারী। পরে পুলিশের ধাওয়ায় তারা ছত্রভঙ্গ হয়ে যান।

এরপর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাকের তেলিরচালা এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এ ঘটনার পর ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের হরিণহাটি ও পল্লীবিদ্যুৎ এলাকায় শ্রমিকরা অবরোধের চেষ্টা করেন। এ সময় বিজিবি ও পুলিশের উপস্থিতিতে শ্রমিকরা বিভিন্ন অলিগলি দিয়ে মহাসড়ক থেকে সরে যান।

কালিয়াকৈর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, সকাল থেকে অন্যান্য দিনের তুলনায় পরিস্থিতি স্বাভাবিক আছে। তবে সকাল ১১টার দিকে মৌচাক এলাকায় কিছুটা বিশৃঙ্খলা হলে পুলিশের ধাওয়ায় আন্দোলনকারীরা পালিয়ে যান।

তিনি আরও জানান, আজও পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহাসড়কের পার্শ্ববর্তী সব শিল্পকারখানা বন্ধ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত উপস্থিতি রয়েছে।

এদিকে নগরীর নাওজোড় এলাকায় সকাল সাড়ে ১০টার দিকে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের ২ দফা সংঘর্ষ হয়। একপর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা সড়ক ছেড়ে পালিয়ে যান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ