1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম
মানবতার গান রামগড়ে এলজি ও গুলিসহ ইউপিডিএফের কালেক্টর আটক পানছড়িতে বিজিবির অভিযানে সেগুন কাঠ জব্দ, মূল্য ৪০ হাজার টাকা খাজা বাবার অসাম্প্রদায়িক ভারতের স্বপ্নভঙ্গ: জিন্নাহর রাজনীতি যেভাবে সব মানুষের ইন্ডিয়াকে রামরাষ্ট্রে রূপান্তর করল পুলিশ ফাঁড়িতে নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের মৃত্যু বাবাকে হারানোর শোক বুকে নিয়ে এইচএসসিতে জিপিএ-৫ পেল লিজা স্বপ্ন চিকিৎসক টেকনাফে মাদকের চালান আত্মসাতের অভিযোগে নির্যাতন, নিহত ১; আহত ২,নিখোঁজ ১ রোজিনা প্রতিবন্ধী হয়েও উচ্চ শিক্ষিত বাগেরহাটে ঘেরের মাছ লুট, নিঃস্ব পরিবার ইউনিয়ন পরিষদে ‘দফাদার’ পদের নাম পরিবর্তন, এখন থেকে ‘গ্রাম পুলিশ প্রধান’; ‘মহল্লাদার’ হবেন ‘গ্রাম পুলিশ’ সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযান: অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, জিম্মি ৫ জেলে মুক্ত

মানবতার গান

  • প্রকাশকাল: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

লিখেছেন: এস এম আবদুল বারেক

♦️মানবতা যার নেই বুকে, সে তো নয় ইনসান,
মানবিক অনুভূতিই হলো আসল মানুষের প্রাণ।
হৃদয় যাহার কোমল নয়, দয়া নাই যার মনে,
সে কিভাবে মানুষ হয়, বঞ্চিত দ্বীনের ধ্যানে।
♦️মানবতার এই সংকটে যার, ব্যথিত হয় না মন,
মানুষ দাবি মিথ্যা হয় তার, জানেন সর্বজন।
মানবতাবিরোধী ধর্ম হয় না, হয় মিথ্যার জাল,
ধর্মের নামে অধর্ম উগ্রবাদ, তারাই চিরকাল।
♦️খেলাফতে ইনসানিয়াত আজ, সবার মুক্তির তরি,
অসাম্প্রদায়িক সাম্য রাষ্ট্রে, মুক্ত করো বিশ্ব ধরি।
সব ধর্মের সব মানুষের সমান অধিকার চাই,
বৈষম্যহীন এই দুনিয়ায়, মানবতার বিকল্প নাই।
♦️একক গোষ্ঠীর স্বৈররাজনীতি, হিংস্র দস্যুতা,
ধ্বংস করে ফিরাতে চায় সব মানুষের স্বাধীনতা।
প্রিয়নবীর আদর্শে তাই গড়ে তুলি সাম্যরাষ্ট্র,
যেখানে রবে না কোনো ভেদাভেদ, রবে না কোনো কষ্ট।
♦️মানবতার সুরক্ষাই হলো, স্রষ্টার ভালোবাসা,
সবার তরে শান্তি আসুক, এটাই তো মূল আশা।
━━━━━━━━━━━━━━
✍️ লেখক পরিচিতি 🌹 #এস_এম_আবদুল_বারেক
(সাংবাদিক, লেখক ও প্রাবন্ধিক)
🔴 আউলাদে পাকঃ পীরে কামেল হজরত শাহসুফি রুহুল আহম্মদ শাহা (রহঃ)
📲 মোবাইল:01672902019, +8801947700814

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ