1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম
পানছড়িতে বিজিবির পৃথক অভিযানে প্রায় ৩ লাখ টাকার কাঠ জব্দ কালিয়াকৈরে পোশাক শ্রমিকদের সর্মনিম্ন বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে মহাসড়ক অবরোধ লাকসামে এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফল প্রকাশ: ৮৬২ পরীক্ষার্থী উত্তীর্ণ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম: ১ কোটি টাকার ভবনের ঘোষণা বাগেরহাটের ৪ নং বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা জেলার শাখার উদ্যোগে মানববন্ধন , দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নবীনগরে এইচএসসিতে পাসের হার ৩৬.৯৫ শতাংশ, দুই কলেজে পাস করেনি কেউ মাধবপুরে সাংবাদিক স্বপন মির্জার ফেসবুক আইডি হ্যাকড: প্রশাসনের হস্তক্ষেপ কামনা। জামালপুরে চেয়ারম্যান প্রার্থী মুক্তা মোল্লার মোটরসাইকেল শোডাউন ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এইচ এস সি পরীক্ষায় পাশের হার ৫১.৪৪ শতাংশ টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

লাকসামে এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফল প্রকাশ: ৮৬২ পরীক্ষার্থী উত্তীর্ণ

  • প্রকাশকাল: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

​সেলিম চৌধুরী হীরা, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও আলিম পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নাছির উদ্দীন স্বাক্ষরিত প্রাতিষ্ঠানিক তথ্য বিবরণী থেকে এ ফলাফল জানা গেছে।
​প্রকাশিত তথ্যানুযায়ী, লাকসাম উপজেলার ৯টি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ১,৫৪০ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৬২ জন উত্তীর্ণ হয়েছে। এ বিভাগে মোট পাসের হার ৫৬.০২% এবং জিপিএ-৫ পেয়েছে ১৫ জন শিক্ষার্থী। অন্যদিকে, উপজেলার ৮টি মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় ৩৩৯ জন অংশ নিয়ে ২১২ জন কৃতকার্য হয়েছে। আলিমে পাসের হার ৬২.০৫% এবং জিপিএ-৫ পেয়েছে ১৪ জন।
​এইচএসসি পরীক্ষাতে;
​নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ: ৮৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৩৭ জন পাস করেছে। পাসের হার ৬১.১৬% এবং সর্বোচ্চ ১৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
​মুদাফরগঞ্জ আলী নওয়াব উচ্চ বিদ্যালয় ও কলেজ: ৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৯ জন পাস করেছে। পাসের হার ৭০.৪১% এবং এ কলেজ থেকে ১ জন জিপিএ-৫ পেয়েছে।
​গণ উদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ: ৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৯ জন পাস করেছে (পাসের হার ৬৯.৪১%)।
​মোঃ আবুল কালাম কলেজ: ৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২৭ জন পাস করেছে (পাসের হার ৬৯.২৩%)।
​রহমানিয়া চির সবুজ উচ্চ বিদ্যালয় ও কলেজ: ৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৩২ জন পাস করেছে (পাসের হার ৪৯.২৩%)।
​নুরুল আমিন মজুমদার ডিগ্রি কলেজ: ২০৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৪ জন পাস করেছে (পাসের হার ৩৫.৭৫%)।
​লাকসাম মডেল কলেজ: ৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২২ জন পাস করেছে (পাসের হার ২২.৪৪%)।
​উত্তরদা উচ্চ বিদ্যালয় ও কলেজ: ২৫ জন পরীক্ষার্থীর মধ্যে ০৫ জন পাস করেছে (পাসের হার ২০%)।
​আজগরা হাজী আলতাফ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ: ৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে ০৭ জন পাস করেছে (পাসের হার ১৫.৫৫%)।
​আলিম পরীক্ষার বিবরণ:
​দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদ্রাসা: ১২৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১০১ জন পাস করেছে। পাসের হার ৮০.১৫% এবং ১০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
​মুদাফরগঞ্জ এ. আই. ফাজিল মাদ্রাসা: ৫০ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৩ জন পাস করেছে (পাসের হার ৮৬%)। এই মাদ্রাসা থেকে ১ জন জিপিএ-৫ পেয়েছে।
​বিজরা নাজিরিয়া ফাজিল মাদ্রাসা: ৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২৪ জন পাস করেছে (পাসের হার ৬১.৫৪%) এবং ৩ জন জিপিএ-৫ পেয়েছে।
​কালিয়াপুর আলিম মাদ্রাসা: ১১ জন পরীক্ষার্থীর মধ্যে ০৮ জন পাস করেছে (পাসের হার ৭২.৭২%)।
​ফুলগাঁও ফাজিল মাদ্রাসা: ২১ জন পরীক্ষার্থীর মধ্যে ১৯ জন পাস করেছে (পাসের হার ৯০.৪৮%)।
​বড়বাম ফাজিল মাদ্রাসা: ২৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১৯ জন পাস করেছে (পাসের হার ৭৬%)।
​ছিনাইয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা: ১২ জন পরীক্ষার্থীর মধ্যে ০৭ জন পাস করেছে (পাসের হার ৫৮.৩৩%)।
​আউশ পাড়া ফাজিল মাদ্রাসা: ২৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১১ জন পাস করেছে (পাসের হার ৪৪%)।

​উপজেলার ফলাফল পর্যালোচনায় দেখা যায়, সাধারণ কলেজের পাশাপাশি মাদ্রাসা শিক্ষাতেও শিক্ষার্থীরা মেধার স্বাক্ষর রেখেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল কৃতকার্য শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ