মো আব্দুল শহীদ সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় ১৮ টি কম্বল সহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিশ্বম্ভরপুর উপজেলার মথুরকান্দি সাকিনস্থ মধুরকাান্দি বাজারস্থ সিএনজি স্ট্যান্ড সংলগ্ন জামাল স্টোরের সামনে পাকা রাস্তায় ঘটনাটি ঘটেছে।
গ্রেফতারকৃত চোরাকারবারির নাম সাইফুল ইসলাম (২৩)। সে উপজেলার চালবন গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে।
ঘটনার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২৮/১০/২০২৬খ্রিঃ এসআই (নিঃ) মোহাম্মদ সাইফুল ইসলাম এসআই (নিঃ) মুকুল খাঁন, এএসআই (নিঃ) মোঃ খাদেমুল ইসলাম, কং/১০৩৭ দিপক মুন্ডা সর্ব জেলা গোয়েন্দা শাখা।
সুনামগঞ্জসহ বিশ্বম্ভরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া ভারতীয় কম্বল নিজ হেফাজতে নিয়ে বিক্রয় করার উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থানরত মোঃ সাইফুল ইসলাম(২৩)কে গ্রেফতার করা হয়।
ধৃত আসামীদের হেফাজতে থাকা ১৮ পিচ কম্বল জব্দ করা হয়।
উদ্ধার আলামত জব্দঃ ১৮ পিচ ভারতীয় কম্বল, প্রতিটির মূল্য অনুমান ৬০০০/- টাকা করিয়া মোট (১৮ x৬০০০)=১,০৮,০০০/- টাকা।
সংশ্লিষ্ট থানায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।##
Leave a Reply