1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
কোম্পানীগঞ্জে মাটিবাহী ট্রাকের চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু পানছড়িতে ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ব্লাড ক্যানসারে আক্রান্ত জিলান, বাঁচতে প্রয়োজন ব্যয়বহুল চিকিৎসা নরসিংদীর শিবপু‌রে নকল বি‌ড়ির কারখানার এন এস আই এর সন্ধান মূল হোতা নেপাল দত্ত আটক। ‘করব সমবায়, গড়ব দেশ’ স্লোগানে ভূল্লীতে জাতীয় সমবায় দিবস উদযাপন নরসিংদী জেলাতে ঘরে ঘরে উঠছে আগুনী ধান, নতুন ধানের ঘ্রাণে গ্রামজুড়ে উৎসবের আমেজ আকিব ইয়ার্ণ ট্রেডিংয়ের বিরুদ্ধে বন্ডের সুতা খোলাবাজারে বিক্রির অভিযোগ, গোডাউনে অভিযানের দাবি চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত যে পাহাড় ছিল জীবিকার আশ্রয়, আজ সেখানে নিরাপত্তার হাহাকার সিকদার বাজার দোকান মালিক সমিতির নির্বাচনে ইউনুস, আবুল কালাম কালু ও সুজন বড়ুয়ার জয় বাগেরহাট সফরকে কেন্দ্র করে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

নেত্রকোনায় মগড়া নদীর ভাঙন রোধ প্রকল্পের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশকাল: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

নেত্রকোনা প্রতিনিধি,ইমন রহমান ঃ

নেত্রকোনার মদন উপজেলার বাগজান সরকারি প্রাথমিক বিদ্যালয়টি রক্ষায় মগড়া নদীর ভাঙন রোধ প্রকল্পের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৮ অক্টোবর) দুপুরে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন, অভিযোগকারী মোহাম্মদ হোসাইন কবির, এলাকার বাসিন্দা আশরাফুল ইসলাম আকন্দ, আবু সায়েম, চান মিয়া, ফারুক মিয়া ও জাকির হোসেন রুবেল।

বক্তারা বলেন, বাগজান সরকারি প্রাথমিক বিদ্যালয়টিকে মগড়া নদীর ভাঙন থেকে রক্ষা করতে জেলা পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে ২০২৬-২০২৭ অর্থবছরে ভাঙন এলাকার ৮০ মিটার অংশ জুড়ে জিওব্যাগ স্থাপনের জন্য ১৯ লাখ ৮২ হাজার ২৮২ টাকার একটি প্রকল্প দেয়। নিয়ম অনুযায়ী, ১২ মিটার লম্বা ১৩টি শক্ত কাঠের বল্লা (সোনালী, তেতুল ও জামগাছ), ৮০ মিটার দৈর্ঘ্যে কমপক্ষে ৩৯টি ব্যারাক (বাঁশের পাইলিং), ওয়েলিং পিস ২০ মি.মি নাট-বল্টু দিয়ে আটকানো, ২৫০ কেজি ওজনের ৩ হাজার ১২৫টি জিওব্যাগ ডাম্পিং, ১২৫ কেজি ওজনের ও ১৭৫ কেজি ওজনের ১ হাজার ২১০টি শুকনো বালুর জিওব্যাগ প্লেসিং করার কথা। এসব জিও ব্যাগে শুকনো বালুর ওজন মেপে নিশ্চিত করার বাধ্যবাধকতাও রয়েছে।

তারা অভিযোগ করে বলেন, ইস্টিমিট অনুযায়ী কাজটি হয়নি। কাজের দায়িত্বে থাকা লোকজন দ্রুত সময়ের মধ্যে নামমাত্র টাকা খরচ করে তরিগড়ি করে দায়সারাভাবে কাজটি শেষ করে চলে গেছেন। পরে এ ঘটনায় জেলা প্রশাসক বরাবর নিম্নমানের সামগ্রী ব্যবহার ও অনিয়মের লিখিত অভিযোগ করেন, মোহাম্মদ হোসাইন কবির নামে স্থানীয় এক ব্যক্তি।

জেলা প্রশাসক বরাবর অভিযোগের পর চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন।

এদিকে কাজটির ঠিকাদারের প্রতিনিধি উজ্জ্বল তালুকদার বলেন, দুই আড়াই মাস আগে আমরা কাজ শেষ করেছি। ভালো ও সুষ্ঠুভাবেই কাজ করছি। এখন যদি তারা মানববন্ধন করে তাহলে তো আর আমাদের কিছু করার নাই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ