1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
মাদ্রাসায় শিশু নির্যাতন ও অনিয়মের তদন্ত দাবি ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যানের ডুমুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে আমতলীতে দুই দিনে ১৫৩ যানবাহন তল্লাশি, ট্রাফিক আইনে ২২ মামলা নাগেশ্বরীতে মাতৃ-শিশু স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সংলাপ অনুষ্ঠিত খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন দিনাজপুর পার্বতীপুরে বিরোধের জেরে মারামারি, প্রধান শিক্ষকের মৃত্যু; গ্রেপ্তার ২ মোংলা বন্দরের পশুর নদীতে ১২শ মেঃ টন কয়লা বোঝাই এম,ভি ফুলবাড়ী নামক কার্গো জাহাজ ডুবি বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, মিলেছে অনিয়মের তথ্য আনসার সদস্যদের ডিউটি ও সনদ দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ, তদন্ত দাবি যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সুজন মোল্লার বার্তা, দ্রুত কমিটি গঠন করুন

মাদ্রাসায় শিশু নির্যাতন ও অনিয়মের তদন্ত দাবি ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যানের

  • প্রকাশকাল: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

  • নউদ্দিন মনি, চট্টগ্রাম প্রতিনিধি
    মাদ্রাসায় শিশুদের ভর্তি করানোর আগে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ, শিক্ষার মান ও নিরাপত্তাব্যবস্থা যাচাই করার আহ্বান জানিয়েছেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত। গতকাল ২৭শে অক্টোবর গুলশান কার্যালয়ে এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে আল্লামা ইমাম হায়াত অভিযোগ করে বলেন, শিশুদের এমন কোনো প্রতিষ্ঠানে ভর্তি করা উচিত নয়, যেখানে তাদের নিরাপত্তা, নৈতিক শিক্ষা ও মানবিক বিকাশ নিশ্চিত নয়। তিনি মাদ্রাসাগুলোতে শিক্ষার্থীদের নিরাপত্তা, শৃঙ্খলা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
    আল্লামা ইমাম হায়াতের অভিযোগ, কিছু মাদ্রাসায় শিক্ষার্থীদের ওপর নির্যাতন, নিপীড়ন ও নানা ধরনের অনিয়মের ঘটনা ঘটে থাকে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিশু সুরক্ষা নীতিমালা, নিয়মিত তদারকি এবং অভিভাবকদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান। তিনি আরও বলেন, কেবল ধর্মীয় গ্রন্থের কিছু অংশ মুখস্থ করলেই পূর্ণাঙ্গ শিক্ষা অর্জিত হয় না। শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা, সহনশীলতা, দায়িত্ববোধ এবং সমাজের প্রতি দায়বদ্ধতার শিক্ষা দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় জ্ঞানের পাশাপাশি সাধারণ শিক্ষা ও মানবিক মূল্যবোধের সমন্বয় থাকা প্রয়োজন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ