1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম
নাগেশ্বরীতে মাতৃ-শিশু স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সংলাপ অনুষ্ঠিত খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন দিনাজপুর পার্বতীপুরে বিরোধের জেরে মারামারি, প্রধান শিক্ষকের মৃত্যু; গ্রেপ্তার ২ মোংলা বন্দরের পশুর নদীতে ১২শ মেঃ টন কয়লা বোঝাই এম,ভি ফুলবাড়ী নামক কার্গো জাহাজ ডুবি বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, মিলেছে অনিয়মের তথ্য আনসার সদস্যদের ডিউটি ও সনদ দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ, তদন্ত দাবি যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সুজন মোল্লার বার্তা, দ্রুত কমিটি গঠন করুন কচুয়ায় ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কালিয়াকৈরে বেতন ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ

বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, মিলেছে অনিয়মের তথ্য

  • প্রকাশকাল: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ২টার দিকে পরিচালিত এ অভিযানে প্রাথমিকভাবে বেশ কিছু অনিয়মের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক।

অভিযানে নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক মো. আবুল কাইয়ুম হাওলাদার। এ সময় দুদকের জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সমীরন কুমার মণ্ডল ও উপসহকারী পরিচালক শ্যামল চন্দ্র সেন উপস্থিত ছিলেন।

দুদক সূত্রে জানা গেছে, বিআরটিএ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ড্রাইভিং লাইসেন্স নবায়নে অতিরিক্ত ফি আদায়, বিভিন্ন সেবা প্রদানে হয়রানি এবং দালালদের দৌরাত্ম্যের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বিআরটিএ কার্যালয়ে গত ছয় মাসে নতুন ড্রাইভিং লাইসেন্সের জন্য করা আবেদন এবং লাইসেন্স নবায়নের আবেদনসংক্রান্ত নথিপত্র সংগ্রহ করা হয়। পাশাপাশি নতুন ও নবায়ন—দুই ধরনের লাইসেন্সের পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষার খাতা ও উপস্থিতির শিটও সংগ্রহ করেন দুদকের কর্মকর্তারা।

দুদকের সহকারী পরিচালক মোঃ আবুল কাইয়ুম হাওলাদার বলেন,উপস্থিতির শিট পর্যালোচনা করে কিছু অসংগতি পাওয়া গেছে। দেখা গেছে, কয়েকজন পরীক্ষার্থীর উপস্থিতির শিটে স্বাক্ষর নেই, অথচ তাঁদের পাস হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া কিছু পরীক্ষার্থীর খাতায় গরমিলের বিষয়ও পাওয়া গেছে। কীসের ভিত্তিতে খাতার লেখায় গরমিল শনাক্ত করা হয়েছে, তা খতিয়ে দেখা হবে।

তিনি আরও বলেন, পরীক্ষায় কোনো পরীক্ষার্থী বঞ্চিত হয়েছেন কি না, সেটিও যাচাই করা হবে। সব রেকর্ডপত্র পর্যালোচনা করে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে। এরপর কমিশন পর্যালোচনার ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

দুদকের কর্মকর্তারা জানান, সংগৃহীত নথিপত্র যাচাই-বাছাই করে অভিযোগগুলোর সত্যতা নিরূপণ করা হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এসব অনিয়মের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ