1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম
নাগেশ্বরীতে মাতৃ-শিশু স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সংলাপ অনুষ্ঠিত খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন দিনাজপুর পার্বতীপুরে বিরোধের জেরে মারামারি, প্রধান শিক্ষকের মৃত্যু; গ্রেপ্তার ২ মোংলা বন্দরের পশুর নদীতে ১২শ মেঃ টন কয়লা বোঝাই এম,ভি ফুলবাড়ী নামক কার্গো জাহাজ ডুবি বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, মিলেছে অনিয়মের তথ্য আনসার সদস্যদের ডিউটি ও সনদ দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ, তদন্ত দাবি যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সুজন মোল্লার বার্তা, দ্রুত কমিটি গঠন করুন কচুয়ায় ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কালিয়াকৈরে বেতন ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সুজন মোল্লার বার্তা, দ্রুত কমিটি গঠন করুন

  • প্রকাশকাল: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

বাগেরহাট প্রতিনিধিঃ

দীর্ঘ প্রায় তিন বছর ধরে কমিটি না থাকায় বাগেরহাট জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক মোঃ সুজন মোল্লা। এ অবস্থায় দ্রুত জেলা কমিটি গঠনের দাবি জানিয়েছেন তিনি। একই সঙ্গে আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার প্রচারকে কেন্দ্র করে কেউ অশান্তি সৃষ্টির চেষ্টা করলে যুবদল তা প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাট শহরে আয়োজিত র‍্যালি ও পথসভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন সুজন মোল্লা।

শহরের স্বাধীনতা উদ্যান থেকে র‍্যালিটি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শালতলা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত পথসভায় জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা থেকে আসা যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।

পথসভায় সুজন মোল্লা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী যুবদল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সারা দেশে উজ্জীবিত রয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীদের জেলা যুবদলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

তিনি আরোও বলেন শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার প্রচার প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের প্রচারে বিশ্বাস করার কোনো কারণ নেই। বাগেরহাট একটি শান্তিপ্রিয় জেলা উল্লেখ করে তিনি বলেন, কেউ যদি রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে জেলায় অশান্তি সৃষ্টির চেষ্টা করে, তাহলে যুবদল ঘরে বসে থাকবে না। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় যুবদলের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন।

তিনি বলেন, প্রায় তিন বছর ধরে জেলা যুবদলের কোনো কমিটি নেই। তারপরও প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে নেতাকর্মীদের উপস্থিতি প্রমাণ করে, কমিটি না থাকলেও সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন। জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা পর্যায়ের নেতাকর্মীরা সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

তিনি আরও বলেন, দ্রুত জেলা যুবদলের কমিটি গঠন করা হলে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে। সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি দ্রুত কমিটি গঠনের আহ্বান জানিয়ে তিনি বলেন, দায়িত্ব পেলে নেতাকর্মীরা সংগঠনের জন্য আরও কার্যকরভাবে কাজ করতে পারবেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে নেতাকর্মীদের উপস্থিতির মধ্য দিয়ে বাগেরহাট জেলা যুবদলের সাংগঠনিক তৎপরতা ও নতুন কমিটি গঠনের দাবি আবারও সামনে আসে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ