1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম
দূর্গা মন্ডপ পরিবেশন করেন আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম এমপি দিনাজপুর -১ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার সোনারগাঁয়ের নিখোঁজ কিশোরী নিলিমা এখন পল্টন থানায়, স্বজনদের খোঁজ চলছে নরসিংদী উপকরণের দাম বাড়ায় লাভ নিয়ে শঙ্কায় নরসিংদীর প্রতিমা শিল্পীরা সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লার জন্য হাজারো মানুষের দোয়া স্থানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষকসহ ১১ কর্মকর্তাকে স্থায়ীভাবে বহিষ্কার আন্তর্জাতিক প্রবীণ দিবসে প্রবীণদের প্রতি শুভেচ্ছা জানালেন জেলা পরিষদ প্রশাসক পানছড়িতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত পানছড়িতে নাগরিক পরিষদের পরিচিতি সভা

বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

  • প্রকাশকাল: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট

বাগেরহাট জেলা কারাগারে খাবার খাওয়ার সময় গলায় আটকে চাঁন মিয়া ফকির (৪৪) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
কারাগার সূত্রে জানা যায়, সকালে খাবার খাওয়ার সময় হঠাৎ চাঁন মিয়ার গলায় খাবার আটকে যায়। বিষয়টি জানতে পেরে কারারক্ষীরা তাকে দ্রুত বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
চাঁন মিয়া ফকির মোরেলগঞ্জ উপজেলার উত্তর ফুলহাতা গ্রামের মৃত হেলাল উদ্দিন ফকিরের ছেলে। তিনি বাগেরহাট জেলা কারাগারে হাজতি নম্বর ৪২৪১/২৬ হিসেবে বন্দী ছিলেন। তাঁর বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় একটি মামলা রয়েছে। তাঁর মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার বলেন, কারাগার থেকে অসুস্থ অবস্থায় এক হাজতিকে হাসপাতালে আনা হয়েছিল। জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
বাগেরহাট জেলা কারাগারের জেল সুপার মো. মোস্তফা কামাল বলেন, সকালে খাবার খাওয়ার সময় ওই হাজতির গলায় খাবার আটকে যায়। পরে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ