1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার সোনারগাঁয়ের নিখোঁজ কিশোরী নিলিমা এখন পল্টন থানায়, স্বজনদের খোঁজ চলছে নরসিংদী উপকরণের দাম বাড়ায় লাভ নিয়ে শঙ্কায় নরসিংদীর প্রতিমা শিল্পীরা সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লার জন্য হাজারো মানুষের দোয়া স্থানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষকসহ ১১ কর্মকর্তাকে স্থায়ীভাবে বহিষ্কার আন্তর্জাতিক প্রবীণ দিবসে প্রবীণদের প্রতি শুভেচ্ছা জানালেন জেলা পরিষদ প্রশাসক পানছড়িতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত পানছড়িতে নাগরিক পরিষদের পরিচিতি সভা ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ ময়মনসিংহে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬’উদযাপন উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সোনারগাঁয়ের নিখোঁজ কিশোরী নিলিমা এখন পল্টন থানায়, স্বজনদের খোঁজ চলছে

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

​রিপোর্টার তাওলাদ হোসেন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়ন থেকে নিখোঁজ হওয়া চাঁদিনী ওরফে নিলিমা (নাম সংশোধিত/ছদ্মনাম) নামের এক কিশোরী বর্তমানে রাজধানীর পল্টন মডেল থানায় রয়েছে। তার প্রকৃত স্বজন বা অভিভাবকদের খুঁজে পেতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে পুলিশ।
​পল্টন থানা সূত্রে জানা যায়, ওই কিশোরী বর্তমানে পল্টন মডেল থানার হেফাজতে নিরাপদ আশ্রয়ে আছে। তার দেওয়া তথ্য অনুযায়ী, তার বাবার নাম নয়ন এবং মায়ের নাম আলো। তবে তার বাবা ও মা উভয়ই মারা গেছেন এবং জীবন নামের এক ব্যক্তিকে সে তার বড় চাচা হিসেবে উল্লেখ করেছে। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার সাদিপুর ইউনিয়নের কুন্দাল পাড়া এলাকায়।
​যেহেতু কিশোরীটির সঠিক অভিভাবক বা পরিবারের সন্ধান এখনও পাওয়া যায়নি, তাই কেউ যদি তাকে বা তার পরিবারকে চিনে থাকেন, তবে দ্রুত পল্টন মডেল থানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
​মেয়েটির সন্ধান পেতে এবং তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে এই সংবাদটি বেশি বেশি শেয়ার করার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ