1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার সোনারগাঁয়ের নিখোঁজ কিশোরী নিলিমা এখন পল্টন থানায়, স্বজনদের খোঁজ চলছে নরসিংদী উপকরণের দাম বাড়ায় লাভ নিয়ে শঙ্কায় নরসিংদীর প্রতিমা শিল্পীরা সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লার জন্য হাজারো মানুষের দোয়া স্থানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষকসহ ১১ কর্মকর্তাকে স্থায়ীভাবে বহিষ্কার আন্তর্জাতিক প্রবীণ দিবসে প্রবীণদের প্রতি শুভেচ্ছা জানালেন জেলা পরিষদ প্রশাসক পানছড়িতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত পানছড়িতে নাগরিক পরিষদের পরিচিতি সভা ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ ময়মনসিংহে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬’উদযাপন উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ
​চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১২টি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। জব্দকৃত মোবাইল ফোনগুলোর আনুমানিক বাজারমূল্য ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা।
​তারিখ ও সময়: ০১ অক্টোবর ২০২৬, সকাল ০৯:৪০ ঘটিকা।
​স্থান: শাহাবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামস্থ পশ্চিম পাড়া (সীমান্ত পিলার ১৮৭/১০-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে), শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।​অভিযানকারী দল: শিয়ালমারা বিওপি’র নায়েক সুশীল চাকমার নেতৃত্বে পরিচালিত একটি বিশেষ টহল দল।
​গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) শিয়ালমারা বিওপির একটি বিশেষ টহল দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে মালিকবিহীন অবস্থায় বিভিন্ন মডেলের ১২টি ভারতীয় চোরাই মোবাইল ফোন আটক করা হয়। বর্তমানে জব্দকৃত মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
​বিষয়ের সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন, “বিজিবি সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। সজাগ দৃষ্টি ও পেশাদারিত্বের সাথে সীমান্ত সুরক্ষায় বিজিবি সবসময় তৎপর রয়েছে।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ