1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার সোনারগাঁয়ের নিখোঁজ কিশোরী নিলিমা এখন পল্টন থানায়, স্বজনদের খোঁজ চলছে নরসিংদী উপকরণের দাম বাড়ায় লাভ নিয়ে শঙ্কায় নরসিংদীর প্রতিমা শিল্পীরা সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লার জন্য হাজারো মানুষের দোয়া স্থানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষকসহ ১১ কর্মকর্তাকে স্থায়ীভাবে বহিষ্কার আন্তর্জাতিক প্রবীণ দিবসে প্রবীণদের প্রতি শুভেচ্ছা জানালেন জেলা পরিষদ প্রশাসক পানছড়িতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত পানছড়িতে নাগরিক পরিষদের পরিচিতি সভা ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ ময়মনসিংহে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬’উদযাপন উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক প্রবীণ দিবসে প্রবীণদের প্রতি শুভেচ্ছা জানালেন জেলা পরিষদ প্রশাসক

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

মো:মুন্না শেখ বিশেষ।। প্রতিনিধি:
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন জেলার প্রবীণ নাগরিকদের প্রতি শুভেচ্ছা ও সম্মান জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রবীণরা সমাজের অভিজ্ঞতা, জ্ঞান ও মূল্যবোধের ধারক। পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে তাদের অবদান অনস্বীকার্য। তাদের প্রতি সম্মান, যত্ন ও মর্যাদা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।
তিনি আরও বলেন, প্রবীণদের অভিজ্ঞতা নতুন প্রজন্মের জন্য পথনির্দেশক হিসেবে কাজ করে। তাদের কল্যাণ, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সমাজের সকল স্তরের মানুষকে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে তিনি সকল প্রবীণ নাগরিকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করেন এবং তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রতি বছর ১ অক্টোবর বিশ্বব্যাপী আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়। দিবসটির উদ্দেশ্য হলো প্রবীণ ব্যক্তিদের অধিকার, মর্যাদা ও কল্যাণের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ