1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
জোবায়দা উচ্চ বিদ্যালয়ে ছায়ানীড়ের পরিচালনায় ভাষা কর্মশালা অনুষ্ঠিত সাংবাদিক শ্যামাপ্রসাদচক্রবর্তীর শুভ জন্মদিন! খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাজনীতিতে আসার গল্প: সংগ্রাম, আদর্শ ও জনসেবার প্রত্যয়ে রাইস হাসান তারেক ​ভোলাহাট সীমান্তে বিজিবির উদ্যোগে মাসব্যাপী “ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়ারিং প্রশিক্ষণ” শুরু বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াতঃ প্রতিমন্ত্রী মীর শাহে আলম সুন্দরবনে ২১ জেলে নিখোঁজ, পাঁচ দিনেও মেলেনি সন্ধান কন্যাশিশু দিবস আজ: বোঝা নয়, সম্ভাবনার প্রতিচ্ছবি ও দেশের সম্পদ কন্যাশিশু ২৫ বছর ধরে মেধার সন্ধানে মুকুন্দপুরের প্রাক্তন শিক্ষার্থীরা, ৩১ অক্টোবর মেধাবৃত্তি পরীক্ষা রাজশাহীতে নকল ইয়াবা বিক্রির অভিযোগ

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে অস্থায়ী চেকপোস্টে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ যাত্রীকে গ্রেপ্তার

  • প্রকাশকাল: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

গীতি গমন চন্দ্র রায় গীতি
স্টাফ রিপোর্টার

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে অস্থায়ী চেকপোস্টে বসিয়ে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ননী গোপাল বিশ্বাস (৩৫) নামে এক যাত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তবে উদ্ধার হওয়া ইয়াবার মোট ওজন ৪৯৭ গ্রাম তবে জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২৪ লাখ ৮৫ হাজার টাকা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।।এ অভিযান মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর২০২৬ ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় হানিফ ফিলিং স্টেশনের পূর্ব পাশে রংপুর-ঠাকুরগাঁও মহাসড়কে স্থাপিত অস্থায়ী চেকপোস্টে এ অভিযান চালানো হয়।

জানাযায়,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মো. হারুন আর রশিদের নেতৃত্বে একটি দল ওই এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়।এরই ধারাবাহিকতায় ঢাকা থেকে রানীশংকৈলগামী আলম এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী কোচে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের ‘এ-৪’ নম্বর সিটে বসা ননী গোপাল বিশ্বাসকে সন্দেহ হলে তার দেহ ও সঙ্গে থাকা মালামাল তল্লাশি করা হয়।তল্লাশির একপর্যায়ে বাসের নিচের লকারে রাখা তার টার্কিশ ব্লু রঙের ‘Jeep’ ব্র্যান্ডের একটি ট্রলি ব্যাগে বিশেষ চেম্বারের সন্ধান পান কর্মকর্তারা। পরে ওই চেম্বার থেকে একটি স্বচ্ছ প্লাস্টিকের প্যাকেটে রাখা ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।উদ্ধার হওয়া ইয়াবার মধ্যে কমলা রঙের ৪ হাজার ৯২০ পিস এবং সবুজ রঙের ৫০ পিস রয়েছে। সব মিলিয়ে মোট ৪ হাজার ৯৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার ওজন ৪৯৭ গ্রাম।এ ঘটনায় ননী গোপাল বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে বাসের টিকিট, টোকেনের অংশ,পোশাকসহ ইয়াবা বহনে ব্যবহৃত ট্রলি ব্যাগটি জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবা থেকে রাসায়নিক পরীক্ষার জন্য দুই পিস নমুনা সংগ্রহ করা হয়েছে।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুন আর রশিদ বাদী হয়ে ননী গোপাল বিশ্বাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ) ধারায় মামলা করার জন্য ঠাকুরগাঁও সদর থানায় এজাহার দাখিল করেছেন। এজাহারে মামলাটির তদন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর করবে বলে উল্লেখ করা হয়েছে।এজাহার সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ননী গোপাল বিশ্বাস দিনাজপুর পৌরসভার মিশন রোড এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি ঠাকুরগাঁওয়ের গড়েয়া ইউনিয়নের বাগেরহাট (মন্দিরপাড়া) এলাকায় বসবাস করে আসছিলো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ