1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
জোবায়দা উচ্চ বিদ্যালয়ে ছায়ানীড়ের পরিচালনায় ভাষা কর্মশালা অনুষ্ঠিত সাংবাদিক শ্যামাপ্রসাদচক্রবর্তীর শুভ জন্মদিন! খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাজনীতিতে আসার গল্প: সংগ্রাম, আদর্শ ও জনসেবার প্রত্যয়ে রাইস হাসান তারেক ​ভোলাহাট সীমান্তে বিজিবির উদ্যোগে মাসব্যাপী “ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়ারিং প্রশিক্ষণ” শুরু বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াতঃ প্রতিমন্ত্রী মীর শাহে আলম সুন্দরবনে ২১ জেলে নিখোঁজ, পাঁচ দিনেও মেলেনি সন্ধান কন্যাশিশু দিবস আজ: বোঝা নয়, সম্ভাবনার প্রতিচ্ছবি ও দেশের সম্পদ কন্যাশিশু ২৫ বছর ধরে মেধার সন্ধানে মুকুন্দপুরের প্রাক্তন শিক্ষার্থীরা, ৩১ অক্টোবর মেধাবৃত্তি পরীক্ষা রাজশাহীতে নকল ইয়াবা বিক্রির অভিযোগ

খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু

  • প্রকাশকাল: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

শেখ মাহতাব হোসেন।

খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বুধবার সকালে নগরীর ৭নং ওয়ার্ডের কাশিপুর যমুনা রোড সংলগ্ন এলাকায় কেসিসি কর্তৃক চলমান ক্রাশ প্রোগ্রাম পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপস্থিত স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময়কালে প্রশাসক বলেন, খুলনা নগরবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন।

উদ্ভুত বিপদ থেকে পরিত্রাণ পেতে কেসিসি একটি চ্যালেঞ্জ মোকাবেলা করছে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনাসহ লার্ভা ও মশক নিধনে জনবল বৃদ্ধি করে স্প্রে ও ফগার করা হচ্ছে। ইতোমধ্যে আটটি ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করে জ¦রে আক্রান্তদের প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

আগামীকাল বৃহস্পতিবার খালিশপুর লাল হাসপাতালে আরো একটি ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হচ্ছে। কিন্তু ডেঙ্গু সংক্রমণ হ্রাসে আশানুরূপ ফল এখনো পাওয়া যায়নি। নগরবাসীকে সাথে নিয়েই এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বলে তিনি উল্লেখ করেন।

কেসিসি’র ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা গাজী সালাউদ্দিন, মো: মোস্তাফিজুর রহমান মিঠু, সমাজসেবক এ্যাড. ফজলে হালিম লিটন, লিটন খান, কাজী শফিকুল ইসলাম শফি, আব্দুল লতিফ, জাকির হোসেন, শামসুর রহমান, মাহবুব আলম বাদশা প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

এদিকে কেসিসি প্রশাসক সকাল সাড়ে ১০টায় নগরীর পল্লীমঙ্গল উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন।

সবুরণনেছা মহিলা ডিগ্রি কলেজে আয়োজিত ‘‘সামাজিক অবক্ষয় রোধে শিক্ষক সমাজের করণীয় এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি’’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

দুপুরে নগরীর গগন বাবু রোডস্থ সবুরণনেছা মহিলা ডিগ্রি কলেজে অনুষ্ঠিত ‘‘সামাজিক অবক্ষয় রোধে শিক্ষক সমাজের করণীয় এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি’’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন প্রশাসক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ