1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
কোম্পানীগঞ্জে মাটিবাহী ট্রাকের চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু পানছড়িতে ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ব্লাড ক্যানসারে আক্রান্ত জিলান, বাঁচতে প্রয়োজন ব্যয়বহুল চিকিৎসা নরসিংদীর শিবপু‌রে নকল বি‌ড়ির কারখানার এন এস আই এর সন্ধান মূল হোতা নেপাল দত্ত আটক। ‘করব সমবায়, গড়ব দেশ’ স্লোগানে ভূল্লীতে জাতীয় সমবায় দিবস উদযাপন নরসিংদী জেলাতে ঘরে ঘরে উঠছে আগুনী ধান, নতুন ধানের ঘ্রাণে গ্রামজুড়ে উৎসবের আমেজ আকিব ইয়ার্ণ ট্রেডিংয়ের বিরুদ্ধে বন্ডের সুতা খোলাবাজারে বিক্রির অভিযোগ, গোডাউনে অভিযানের দাবি চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত যে পাহাড় ছিল জীবিকার আশ্রয়, আজ সেখানে নিরাপত্তার হাহাকার সিকদার বাজার দোকান মালিক সমিতির নির্বাচনে ইউনুস, আবুল কালাম কালু ও সুজন বড়ুয়ার জয় বাগেরহাট সফরকে কেন্দ্র করে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

নবীনগর প্রাচীন দেওয়ানি আদালত পরিদর্শনে হাইকোর্টের দুই বিচারপতি

  • প্রকাশকাল: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
নবীনগর প্রাচীন দেওয়ানি আদালত পরিদর্শনে হাইকোর্টের দুই বিচারপতি

সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ঐতিহ্যবাহী প্রাচীন দেওয়ানি আদালতের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দুই বিচারপতি।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মো. জাবিদ হোসেন নবীনগর দেওয়ানি আদালত প্রাঙ্গণে উপস্থিত হয়ে আদালতের সার্বিক কার্যক্রম ও পরিবেশ পরিদর্শন করেন।

বিচারপতিদ্বয়ের গাড়িবহর আদালত প্রাঙ্গণে পৌঁছালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক, নবীনগর থানার অফিসার ইনচার্জ মোরশেদুল আলম চৌধুরীসহ আদালতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাদের অভ্যর্থনা জানান।

পরিদর্শনকালে বিচারপতিদ্বয় আদালতের বিভিন্ন কার্যক্রম, অবকাঠামোগত অবস্থা, বিচারপ্রার্থী ও সংশ্লিষ্টদের সুযোগ-সুবিধাসহ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় আদালতের কার্যক্রম সুষ্ঠু ও স্বাভাবিকভাবে পরিচালনা, বিচারপ্রার্থীদের প্রয়োজনীয় সেবা এবং আদালতের পরিবেশ নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তারা।

এ সময় প্রশাসন, পুলিশ ও আদালতের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্থানীয়ভাবে ঐতিহ্যবাহী এই আদালত পরিদর্শনে হাইকোর্ট বিভাগের দুই বিচারপতির আগমনকে ঘিরে আদালত প্রাঙ্গণে উৎসাহ ও প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ