নেত্রকোনা প্রতিনিধি,ইমন রহমান ঃ নেত্রকোনায় মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সদর উপজেলার চল্লিশার হেনা ইসলাম কলেজ প্রাঙ্গনে রাবেয়া মহিলা ও যুব উন্নয়ন সংস্থার আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিজা খাতুন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হক, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নুরুজ্জামান, জেলা প্রেসক্লাব সম্পাদক মাহবুবুল কিববিয়া চৌধুরী হেলিমসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা।
এ সময় বক্তারা মাদকের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। শেষে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান করা হয়।
Leave a Reply