1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান শিক্ষার পাশাপাশি ভালো মানুষ হতে হবে ফারজানা ইয়াসমিন উপজেলা নির্বাহী অফিসার আমতলীতে বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে যুবদল আহবায়কের সংবাদ সম্মেলন! রাজশাহীতে অপরাধ দমনে পুলিশি টহল জোরদার ডিএনসির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ আটক ১ কাদের মির্জার বিরুদ্ধে ১ কোটি ১৯ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগ কোটি টাকার মানবপাচার রোধ প্রকল্প কেবল শহরকেন্দ্রিক সেমিনারে সীমাবদ্ধ: গাইবান্ধার চরে বাড়ছে সিন্ডিকেটের দৌরাত্ম্য প্রয়াত শিক্ষকদের শ্রদ্ধা ও অবসরপ্রাপ্তদের সম্মান জানিয়ে নজির গড়ল কলানবগ্রাম চক্র নোয়াখালীতে চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মো. নাজিমুল হককে ফুলেল শুভেচ্ছা কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত দুর্নীতির সংবাদ প্রকাশের পর দুই সাংবাদিকের ওপর হামলা, থানায় মামলা না নেওয়ার অভিযোগ

জামালপুরে ৩৫ বছরের চলাচলের পথ বন্ধ করে জমি দখলের চেষ্টার অভিযোগ

  • প্রকাশকাল: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ শামীম হোসেন, জামালপুর।

জামালপুর শহরের সরদারপাড়ায় দীর্ঘ ৩৫ বছর ধরে ব্যবহৃত চলাচলের পথ বন্ধ করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আমেরিকাপ্রবাসী মো. মশিউর রহমান জামালপুরের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে বলা হয়েছে, সিংহজানি মৌজায় মশিউর রহমানদের পরিবারের ৪৩ শতাংশ জমিতে যাতায়াতের জন্য দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট পথ ব্যবহার করে আসছেন পরিবারের সদস্য ও অংশীদাররা। তবে গত ১৯ সেপ্টেম্বর শামীমা নাসরিনসহ কয়েকজন ব্যক্তি ওই পথে দেয়াল নির্মাণ করে চলাচল বন্ধ করে দেন বলে অভিযোগ করা হয়েছে। এতে পরিবারের সদস্য ও অংশীদারদের যাতায়াতে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বরং এ নিয়ে ভুক্তভোগীদের ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।

অভিযোগকারী মশিউর রহমান দ্রুত বিষয়টি তদন্ত করে নির্মিত দেয়াল অপসারণ, দীর্ঘদিনের চলাচলের পথ উন্মুক্ত এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ