1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম
কাঁচপুরে ভাঙারি ব্যবসায়ী আইয়ুব আলী হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, আসামির স্বীকারোক্তি রাজপথ থেকে জনপথে: মেম্বার প্রার্থী নুরুল আমিন রাহুল বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১টি বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১​ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬ নরসিংদীতে নামাজরত অবস্থায় জাহানারা (৭৩) বৃদ্বাকে কুপিয়ে হত্যা গ্রেফতার তিন। কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত বাঘায় স্ত্রীকে কুপিয়ে মারলো স্বামী কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন ৩৫০ কোটির মেগা লগ্নি থেকে মানবসেবা – সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক মোহনবাগান সহ-সভাপতি অসিতকুমার চ্যাটার্জী

৩৫০ কোটির মেগা লগ্নি থেকে মানবসেবা – সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক মোহনবাগান সহ-সভাপতি অসিতকুমার চ্যাটার্জী

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
৩৫০ কোটির মেগা লগ্নি থেকে মানবসেবা - সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক মোহনবাগান সহ-সভাপতি অসিতকুমার চ্যাটার্জী

লুতুব আলি, কলকাতা

অসিতকুমার চ্যাটার্জী বঙ্গ সন্তান। বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক তথা ভারতের সর্ববৃহৎ জাতীয় ফুটবল ক্লাব মোহনবাগান ক্লাবের সহ-সভাপতি মাননীয় অসিত কুমার চ্যাটার্জী মহাশয় দরিদ্র সেবায় নিয়োজিত প্রাণ। তিনি ভারত সেবাশ্রম সংঘের দেওয়া বিরল পুরস্কার মানব রত্ন ও সেবা ভারতী সম্মানে ভূষিত হয়েছেন।

গত ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে তাঁর ৭০ তম জন্মবর্ষ মর্যাদার সঙ্গে উদযাপিত হয়। এই জন্মদিনে তাঁর গুণমুগ্ধ মানুষদের সমাগম ঘটেছিল।

তিনি প্রতিদিনই দরিদ্র সেবা, নারায়ন সেবা, অভুক্ত মানুষদের মুখে অন্ন তুলে দেওয়ার কাজ করে থাকেন। প্রতি সপ্তাহে তিনি দরিদ্র মানুষদের রেশন তুলে দেন। এই কাজ তিনি তিন দশকের উপর ধরে করে আসছেন। পশ্চিমবঙ্গ তথা ভারতের লক্ষ লক্ষ মানুষের দোয়া ও আশীর্বাদ তিনি পেয়ে থাকেন।

দুর্গাপূজার সময় যেমন দরিদ্র মানুষদের নতুন বস্ত্র দান ও নারায়ণ সেবা করেন, ঠিক একইভাবে মুসলিমদের ঈদে ও অন্যান্য পর্বে নিরবে নিভৃতে এই কাজ করে আসছেন। প্রচার বিমুখ এই বিরল মানুষ অসিত বাবু পশ্চিমবঙ্গ তথা ভারতের গর্বের সন্তান। তিনি হিন্দু, মুসলিম, খ্রিস্টান সকল ধর্মের কাছে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের ছেলেমেয়েদের নিয়ে ১০০ জোড়া গণবিবাহ তিনি প্রতিবছর করে আসছেন। এই কাজও তিনি তিন দশকের উপর ধরে করে আসছেন।

তাঁর সুযোগ্য পুত্র মাননীয় তন্ময় কুমার চ্যাটার্জী মহাশয়ও এই মহান জনসেবামূলক কাজকে বাস্তবায়িত করতে সমানভাবে সহযোগিতা করে থাকেন। ভারতের প্রথম সারির জাতীয় ক্লাব মোহনবাগান ক্লাবে তিনি ওতপ্রোতভাবে যুক্ত। তাঁর একাধিক ব্যবসায় হাজার হাজার কর্মচারীদের তিনি সহকর্মী হিসেবে মর্যাদা দেন। তাঁর কর্মীরাও এই মহান ব্যক্তি অসিত বাবুকে পেয়ে গর্ব অনুভব করেন।

অন্যদিকে রাজ্যের পর্যটন ও হোটেল ব্যবসাকে পুনর্জীবিত করতে বড় পদক্ষেপ নিয়েছেন তিনি। তাঁর সংস্থা চ্যাটার্জী রিসোর্স ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড রাজ্যের বিভিন্ন জেলা ও মফস্বল শহরে ৬টি পাঁচতারা হোটেল তৈরিতে ৩৫০ কোটি টাকা বিনিয়োগ করছে। এই প্রকল্পে ভারতের প্রথম সারির হোটেল গ্রুপ আই টি সি, তাজ বেঙ্গল এবং ফরচুন সিলেক্টের সঙ্গে কোলাবোরেশন করা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ