1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম
কাঁচপুরে ভাঙারি ব্যবসায়ী আইয়ুব আলী হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, আসামির স্বীকারোক্তি রাজপথ থেকে জনপথে: মেম্বার প্রার্থী নুরুল আমিন রাহুল বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১টি বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১​ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬ নরসিংদীতে নামাজরত অবস্থায় জাহানারা (৭৩) বৃদ্বাকে কুপিয়ে হত্যা গ্রেফতার তিন। কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত বাঘায় স্ত্রীকে কুপিয়ে মারলো স্বামী কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ অনুষ্ঠিত

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ অনুষ্ঠিত

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ অনুষ্ঠিত

সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি (অফ পেভমেন্ট) এবং লেবার কন্ট্রাক্টিং সোসাইটি (LCS) কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজিত হয়। উপজেলা প্রকৌশলীর কার্যালয়, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান এমপি। নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, জেলা বিএনপি নেতা মাসুদুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

​অনুষ্ঠানে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ কাজে সম্পৃক্ত এলসিএস (LCS) কর্মীদের দীর্ঘদিনের সঞ্চয়কৃত অর্থের চেক আনুষ্ঠানিকভাবে তাদের হাতে তুলে দেওয়া হয়।

পাশাপাশি পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচির বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ