1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান শিক্ষার পাশাপাশি ভালো মানুষ হতে হবে ফারজানা ইয়াসমিন উপজেলা নির্বাহী অফিসার আমতলীতে বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে যুবদল আহবায়কের সংবাদ সম্মেলন! রাজশাহীতে অপরাধ দমনে পুলিশি টহল জোরদার ডিএনসির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ আটক ১ কাদের মির্জার বিরুদ্ধে ১ কোটি ১৯ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগ কোটি টাকার মানবপাচার রোধ প্রকল্প কেবল শহরকেন্দ্রিক সেমিনারে সীমাবদ্ধ: গাইবান্ধার চরে বাড়ছে সিন্ডিকেটের দৌরাত্ম্য প্রয়াত শিক্ষকদের শ্রদ্ধা ও অবসরপ্রাপ্তদের সম্মান জানিয়ে নজির গড়ল কলানবগ্রাম চক্র নোয়াখালীতে চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মো. নাজিমুল হককে ফুলেল শুভেচ্ছা কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত দুর্নীতির সংবাদ প্রকাশের পর দুই সাংবাদিকের ওপর হামলা, থানায় মামলা না নেওয়ার অভিযোগ

ইয়াবা, চুরি ও মারামারি মামলায় সেনবাগে গ্রেফতার ৭

  • প্রকাশকাল: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
ইয়াবা, চুরি ও মারামারি মামলায় সেনবাগে গ্রেফতার ৭

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, সহকারী সম্পাদক:

নোয়াখালীর সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামি, মাদক মামলার আসামিসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর ) সেনবাগ থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে সিআর সাজা গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৪ লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত মো. সোহেল (৩৫) রয়েছেন।

এছাড়া ২৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায় আব্দুর রাজ্জাক (৪৫) এবং ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায় ইমরান হোসেন মিলন ওরফে ছেদা মিলন (২৪)-কে গ্রেফতার করা হয়।

অন্যদিকে, মারামারি সংক্রান্ত নিয়মিত মামলায় এ.বিএম মাঈন উদ্দিন রাজু (৪০), চুরি মামলায় আব্দুল আউয়াল ওরফে ইমন (২৪) ও ইমরান হোসেন ওরফে রায়হান (১৯) এবং মাদক সেবনকারী সন্দেহে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় হারুন অর রশিদ সজিব (২১)-কে গ্রেফতার করা হয়েছে।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রহিম সরকার জানান, বিশেষ অভিযানে গ্রেফতারকৃত মোট ৭ জন আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও জানান মাদক, চুরি, মারামারি ও বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ